Weather Update: জোরাল হচ্ছে নিন্মচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গোটা রাজ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো এসেই গেল আজ চতুর্থী। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর দিনগুলিতে বৃষ্টির আশঙ্কায় রয়েছে বঙ্গে। তৃতীয়া থেকে পঞ্চমী, মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকবে। আর তাই আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। চতুর্থ ও পঞ্চমী আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে।

আরও পড়ুন: কপালে ভাঁজ ফেলছে ডেঙ্গু, চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে জারি নয়া নির্দেশিকা

ষষ্ঠীর দিন শনিবার। আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। কারণ এই দিন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠতে পারে। রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে ষষ্ঠীর দিন শনিবার রাত থেকেই।

জোরাল হচ্ছে নিন্মচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গোটা রাজ্যে
জোরাল হচ্ছে নিন্মচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গোটা রাজ্যে

৩০ সেপ্টেম্বর শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, দিনের বেলায় একটু গরম থাকবে অর্থাৎ অস্বস্তির অনুভূতি হবে। ২ অক্টোবর সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জোরাল হচ্ছে নিন্মচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গোটা রাজ্যে

8 4

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৩-৫ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার, ষষ্ঠীর রাত থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  আজ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮° সেলসিয়াস,সর্বনিম্ন তাপমাত্রা থাকবে  ২২.৩° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা থাকবে ৮৯%।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত