সোমবার মধ্যরাতের মধ্যে কেন্দ্র দিল্লিকে বরাদ্দ অক্সিজে না দিলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিয়েছেন কেন্দ্রকে। দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সারা দেশ জুড়ে চলছে হাহাকার।
ভোট গণনা ৩ সপ্তাহ পিছিয়ে দিলে কারও মাথায় আকাশ ভেঙে পড়ত না! কমিশন কে তিরস্কার করে ফের মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। ভোট গ্রহণ পর্বে প্রাণ গেছে অনেক সহকর্মীর তাই ভোট গণনা বয়কটের ডাক দিয়েছে একাধিক শিক্ষক সংগঠন
কেন্দ্র ও রাজ্য আলাদা দামে টিকা কিনবে কেন? দেশের সরকারকে এবার সরসরি এই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। করোনার অতমারির দ্বিতীয় ঢেউয়ের কাছে জেরবার গোটা দেশ। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে শুরু হবে তৃতীয় পর্যায়ের টিকাকরণ, যাতে ১৮ বছরের উর্দ্ধের সকল নাগরিক পাবেন টিকা।
জাতীয় বিপর্যয়ের সময় রাজনীতি? কেন্দ্রকে বিঁধল ভারতের সর্বোচ্চ আদালত। একই ভ্যাক্সিনের ৩ রকম দাম কেন তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অবিজেপি নেতা নেত্রীরা। এ বার খোদ সুপ্রিম কোর্টও এই প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় সরকারের সামনে।