করোনার হানায় বন্ধ হল সুপ্রিম কোর্ট, বাড়ি থেকে কাজ করবেন বিচারপতিরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার হানায় বন্ধ হল সুপ্রিম কোর্ট, এখন থেকে বাড়িতে বসে ভিডিও কনফারেন্সে মামলা শুনবেন বিচারপতিরা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। গতবারের থেকে পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে ক্রমশ। টিকাকরনে জোর দিলেও কিছুতেই বাগে আসছে না কোভিড সংক্রমণ। আর এবার এই মারন ভাইরাস হানা দিল সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের ৫০ শতাংশ কর্মীই করোনা আক্রান্ত! আর তাই কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট কে।

আরও পড়ুনঃ ৪ দফাতেই ১০০ ক্রস করে গেছে BJP! বর্ধমানে ঘোষণা মোদীর

সূত্রের খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সব কোর্টরুম স্যানিটাইজ করার নির্দেশ জারি করা হয়েছে। কার্যত শীল করা হচ্ছে সর্বোচ্চ আদালত কে। পিছিয়ে দেওয়া হচ্ছে যাবতীয় শুনানির কাজ। নোটিস জারি করে এমনই জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। নোটিসে বলা হয়েছে, সোমবার সাড়ে ১০টার বেঞ্চের শুনানি এক ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টায় হবে। একই ভাবে যে সব বেঞ্চের শুনানি ১১টায় ছিল, তাদের ১২টায় কাজ শুরু করতে বলা হয়েছে।

করোনার হানায় বন্ধ হল সুপ্রিম কোর্ট, এদিকে দেশের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করছে। পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে দেশের ১০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে টানা ৬দিন দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি! গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। একদিনে মারা গিয়েছেন ৯০৪ জন।

বিশ্বের সার্বিক পরিসংখ্যান অনুযায়ী গড় করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে প্রথম ভারত। গত ২ সপ্তাহ ধরে যা ক্রমাগত বর্তমান। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে মহারাষ্ট্র। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ‘নাইট কারফিউ’ ও ‘উইকেন্ড লকডাউন’ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৬৩ হাজার ২৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গিয়েছেন ৩৪৯ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন পূর্ণ লকডাউন করা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন