৪ দফাতেই ১০০ ক্রস করে গেছে BJP! বর্ধমানে আত্মবিশ্বাসী ঘোষণা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৪ দফাতেই ১০০ ক্রস করে গেছে BJP! আজ বর্ধমান থেকে একথা ঘোষণা করেছেন আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী।  গতকাল উত্তরবঙ্গ থেকে ফিরে সোজা বর্ধমানে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। শিতলকুচি ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলও করেন। তার পরই আজ বর্ধমানেই সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই ২১ এর বাংলা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ের কথা জানালেন আত্মবিশ্বাসী সুরে।

আরও পড়ুনঃ বাহিনীর উচিত ছিল ৮ জনকে মারা! প্রয়োজনে আবার হবে বলছেন রাহুল সিনহা।

সভার শুরুতেই তিনি জানিয়েছেন, “রাজা রামমোহন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, হরিচাঁদ ঠাকুরের বাংলায় দিদির কাছের নেতা তফসিলি জাতির মানুষদের অপমান করেছেন। দিদি সেই বিষয়ে কিছু বলেননি। বাংলার মানুষ এটা মেনে নেবে না। আপনি এটা ঠিক করেননি দিদি।”। সঙ্গে তিনি এও বলেন দিদি এতদিন যে খেলার কথা বলতেন, সেই খেলা হয়ে গেছে বাংলায়, নন্দীগ্রামে ক্লিন বোল্ড হয়েছেন দিদি। একপ্রপকার ভবিষ্যৎবানীর সুরে বলেছেন, “যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর আর ফেরেনি, সে রকম দিদিও আর ফিরবে না।”

নির্বাওন কালে একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের দিকে। তিনি বারবার অভিযোগ করেছেন কমিশন- বাহিনী একযোগে কাজ করছে বিজেপির ইশারায়। আজকের সভা থেকে মোদী বলেছেন, “দিদি কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল করবেন না। যত ইচ্ছা আমাকে গালাগাল করুন। কিন্তু বাংলার ঐতিহ্য নষ্ট করবেন না।”

সভা থেকেই প্রসঙ্গ তুলে আনেন বিহারের পুলিশ অফিসারের মৃত্যুর। “বিহারের এক পুলিশ আধিকারিককে বাংলায় পিটিয়ে মেরে ফেলা হল। ছেলের মৃতদেহ দেখে মা মারা গেলেন। এই মায়েদের আপনি দেখতে পান না দিদি। আপনি যে এত কঠোর তা বাংলার মায়েরা জানতেন না।” সঙ্গেই তিনি বলেন, “বাংলার মানুষ হিংসা নয়, বিকাশ চায়। নারীর সুরক্ষা, নারীর বিকাশ, শিক্ষা, চাকরি চায়।”

তৃণমূল কংগ্রেসকে তোপ দাগার পাশাপাশি ফের তুলে আনেন, বাংলায় বিজেপি এলে কী কী করবেন তার খতিয়ানও। তালিকা দেন বাংলায় কোন কোন পরিবর্তন আসবে গেরুয়া সঘিবিরের হাত ধরে। “দিদি আমার সঙ্গে শত্রুতা ঠিক আছে, কৃষকদের সঙ্গে শত্রুতা কেন? পিএম কিষাণ নিধি প্রকল্পের টাকা পেতে দেননি দিদি। আমরা ক্ষমতায় এলে প্রথম মন্ত্রীসভার বৈঠকেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সব কৃষককে ১৮ হাজার করে টাকা দেওয়া হবে।” এছাড়া তিনি বলেন, “আমরা ক্ষমতায় এলে কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন।”

৪ দফাতেই ১০০ ক্রস করে গেছে BJP! সঙ্গে তিনি বলেন, “বাংলায় এতদিন তোলাবাজি ও লুঠ চলত। দিদির দলের নেতারা সম্পত্তি বাড়িয়েছে। আমরা এলে তোলাবাজ মুক্ত বাংলা গড়ে তুলব।” বর্ধমানের সভা মঞ্চ থেকে মিষ্টির প্রশংশা করে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনে কটাক্ষ করে বলেছেন,”বর্ধমানে চালের সঙ্গে মিহিদানা বিখ্যাত। তাও দিদির মুখ থেকে মিষ্টি কথা বের হচ্ছে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন