দেশে জাতীয় জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে! করোনা নিয়ে কেন্দ্রকে ভৎর্সনা সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ সহ গোটা ভারতজুড়েই তীব্র অক্সিজেনের আকাল। এই পরিস্থিতির প্রশ্ন উঠছে, গত বছর করোনায় দীর্ঘ লকডাউন করা হলেও  সেই অভিজ্ঞতা নিয়ে এ বছর আগাম কোনও প্রস্তুতি নেওয়া হল না কেন ?

আরও পড়ুনঃ কোভিড পজেটিভ অধীর, আর প্রিয় ‘দাদার’ সুস্থ কামনায় টুইট মোদীর

আর এই বিষয় নিয়েই এবার কেন্দ্রকে ভৎর্সনা করল সুপ্রিম কোর্ট। আর তার সাথে দিল কিছু নির্দেশ। এই নির্দেশে বলা হয়েছে দেশে ‘জাতীয় বিপর্যয়’ চলছে। কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা। আর এই পরিকল্পনা প্রয়োজন অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে জরুরি । দ্রুত অক্সিজেন এবং টিকা বণ্টনের জন্য জাতীয় পরিকল্পনা তৈরি করুক কেন্দ্র।

এ বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করেছে শীর্ষ আদালত। শুক্রবার সেই মামলার শুনানির পরই এই নোটিশ কেন্দ্রকে দেওয়া হয়। আর শুধু সে কথায় নয় দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। উল্লেখ্য দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষেরও বেশি।

এই পরিস্থিতিতে স্বভাবতই পড়েছে চিন্তার ভাঁজ। আর এই অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলি দেশের এই পরিস্থিতির জন্য দায়ী করছেন কেন্দ্রীয় সরকারকে আর সুপ্রিম কোটের এই মন্তব্যের পর সরকার যে আরও চাপে পরবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন