কোভিড পজেটিভ অধীর, আর প্রিয় ‘দাদার’ সুস্থ কামনায় টুইট মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ষষ্ঠ দফার নির্বাচনের আগে করোনা আক্রান্ত হলেন। বুধবার ট্যুইট করে তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। অধীর চৌধুরী বড়ঞার প্রার্থী শিলাদিত্য হালদারের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর আইসোলেশনে চলে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ অসামান্য প্রাণশক্তি, সেরে উঠুন মদন দা খেলতে হবে। লিখলেন শতরূপ, শ্রীলেখা।

এ দিন তাঁরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। টুইটারে অধীর বাবু জানিছেলেন, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিডবিধি মেনে চলতে অনুরোধ করছি। ভার্চুয়াল মাধ্যমে প্রচার জারি রাখব।

কোভিডকে নিজের জীবন থেকে দূরে রাখতে সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।’  আর এই খবর পাওয়ার পরেই তাঁর সুস্থতা কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী।

মোদী টুইটে অধীর বাবুকে দাদা বলে সম্বোধন করেন। এর আগেও লোকসভাতে বিভিন্ন সময় অধীর রঞ্জন চৌধুরীকে দাদা বলে সম্বোধন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

2 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন