নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র ও রাজ্য আলাদা দামে টিকা কিনবে কেন? দেশের সরকারকে এবার সরসরি এই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। করোনার অতমারির দ্বিতীয় ঢেউয়ের কাছে জেরবার গোটা দেশ। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে শুরু হবে তৃতীয় পর্যায়ের টিকাকরণ, যাতে ১৮ বছরের উর্দ্ধের সকল নাগরিক পাবেন টিকা।
আরও পড়ুনঃ ফের খবরে নন্দীগ্রাম! ভোট গনণার আগেই চুরি, খোয়া গেল গুরুত্বপূর্ণ নথি


ব্যাপক চাহিদার কাছে টিকা প্রস্তুত কেন্দ্র গুলি নিজেদের টিকার দাম রেখেছে। যেখানে তারা কেন্দ্রকে টিকা দেবে ১৫০ টাকার বিনিময়ে সেখানে রাজ্যকে কিনতে হবে টিকা সেরাম থেকে ৩০০ টাকা এবং ভারত বায়টেক থেকে ৪০০ টাকার বিনিময়ে। বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে হবে ৬০০ এবং ১২০০ টাকার টাকার বিনিময়ে।
এমিতেই করোনা মহামারির সময়ে রাজ্য গুলির অর্থনৈতিক অবস্থা খুব ভাল না থাকায় আবেদন করা হয়েছিলো, কেন্দ্র যেন বিনামূল্যে টিকা দেয় রাজ্য গুলিকে। কেন্দ্র রাজি না হওয়ায় বাংলা, কেরালা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিনামূল্যে সকল রাজ্যবাসীকে টিকা দেবেন তাঁরা। কেন্দ্র জানিয়েছে প্রস্তুতকার সংস্থার কাছ থেকে ৫০ শতাংশ কিনে রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হবে, বাকি গুলি অর্থের বিনিময়ে রাজ্য গুলিকে কিনতে হবে।
কিন্তু এই চরম সংকট কালে দেশে তিন ধরণের মূল্যের জন্য কেন্দ্র সরকারকে আজ প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। অতিমারি পরিস্থিতিতে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল শীর্ষ আদালত। শুক্রবার তার শুনানি চলাকালীন টিকার দামের বৈষম্য নিয়ে আদালতের বক্তব্য, ‘‘কেন্দ্র নিজে কেন ১০০ শতাংশ টিকা কিনছে না? কারণ সমান ভাবে টিকা বণ্টন সেখান থেকেই সবচেয়ে ভাল ভাবে হতে পারে। যে ৫০ শতাংশ কেন্দ্র দেবে বলছে, সেটা কখন দেওয়া হবে, কাকে আগে দেওয়া হবে, তা নিয়ে কোনও ঘোষণা নেই কেন? কেন্দ্র বা রাজ্য যে-ই টিকা কিনুক না কেন, তা সাধারণ মানুষের জন্য কেনা হচ্ছে। সে ক্ষেত্রে আলাদা আলাদা দাম কেন?’’


কেন্দ্র ও রাজ্য আলাদা দামে টিকা কিনবে কেন? এই প্রশ্নই আজ মূলত করেছে আদালত। কোর্টের তরফ থেকে জানানো হয়েছে টিকার এই মূল্যভেদের বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিক কেন্দ্র। ‘‘আপনাদের কাছ থেকে ১৫০ টাকা নিলেও রাজ্যগুলির কাছ থেকে ৩০০-৪০০ টাকা নিচ্ছে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি। দেশের নাগরিক হিসেবে এই বৈষম্য মানব কেন আমরা? এ ক্ষেত্রে খরচের ব্যবধান তো প্রায় ৩০-৪০ হাজার কোটি টাকা! টাকা দিয়েই যখন কিনব, তখন এই বিভেদ কেন? আমরা কোনও নির্দেশ দিচ্ছি না, কিন্তু আপনাদের বিষয়টি ভেবে দেখা উচিত।’’








