সোমবার মধ্যরাতের মধ্যে কেন্দ্র দিল্লিকে বরাদ্দ অক্সিজে না দিলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার মধ্যরাতের মধ্যে কেন্দ্র দিল্লিকে বরাদ্দ অক্সিজে না দিলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিয়েছেন কেন্দ্রকে। দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সারা দেশ জুড়ে চলছে হাহাকার। রাজ্যে রাজ্যে অভাব অক্সিজেনের, অকূলান হাসপাতালের বেড। কোন ভাবেই লাগাম আনা যাচ্ছেনা পরিস্থিতিতে, দৈনিক ্সংক্রমণ একদিন কমলে ফের বাড়ছে পরের দিন, অক্সিজেনের অভাব জারি, জারি মৃত্যু মিছিল।

আরও পড়ুনঃ পর্যাপ্ত অক্সিজেন এবং ফ্রিতে টিকা দিন, মমতা-সোনিয়া সহ ১৩ জন চিঠি দিলেন কেন্দ্রকে

প্রতিদিনই দেশের একাধিক জায়গায় অক্সিজেন আর বেডের অভাবে মারা যাচ্ছেন বহু মানুষ। হাসপাতালে থেকেও অক্সিজেন শেষ হয়ে গিয়ে একসঙ্গে থেমে যাচ্ছে একাধিক প্রাণ, এই ভয়াবহ ঘটনাও এখন গা-সয়া হয়ে যাচ্ছে দেশে। সকলের আর্তনাদ করছেন, প্রিয়জনেদের বাঁচাতে,হাহাকার হাসপাতালের সামনে। অসহায়ের মত মরতে দেখছেন কাছের মানুষদের। প্রায় সকল প্রতিবেশী দেশ ভারতের পাশে দাঁড়ালেও কোনভাবেই লাগাম পরানো যাচ্ছেনা অতমারীর প্রকোপে।

দেশের মধ্যে ভয়াবহ অবস্থা দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে। সবচেয়ে খারাপ অবস্থা দিল্লিতে। সারা রাজ্য জুড়ে জ্বলছে গনচিতা, শ্মশান পেরিয়ে পার্কিং লটেও জমছে মৃতদেহ। অক্সিজেনের অভাবে দিল্লিতে গত সপ্তাহে ২৫ জন ও শনিবার ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে নেতা মন্ত্রীরা বারবার কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন পর্যাপ্ত অক্সিজেনের। আদালতের থেকেও দেওয়া হয়েছিল নির্দেশ।

সোমবার মধ্যরাতের মধ্যে কেন্দ্র দিল্লিকে বরাদ্দ অক্সিজে না দিলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট, কারণ অবস্থার উন্নতি হয়নি এতোদিনে।  জানানো হয়েছে সোমবার মধ্যরাতের মধ্যে দিল্লিতে অক্সিজেনের জোগান নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। দিল্লির একাধিক হাসপাতালের আবেদনের শুনানির পরে রায়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এলএন রাও ও বিচারপতি এস রবীন্দ্র ভট্ট জানিয়েছেন, ‘‘অনেক হয়েছে। যতটা বরাদ্দ করা হয়েছে, তার থেকে বেশি কেন্দ্রকে দিতে বলা হচ্ছে না। কিন্তু বরাদ্দ অনুযায়ী দিতে হবে। যদি সোমবার মধ্যরাতের মধ্যে অক্সিজেন না দেওয়া হয়, তা হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন