করোনা কাল মোকবিলায় কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের, অক্সিজেন-টিকাকরণে তৈরি হোক ‘জাতীয় পরিকল্পনা’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা কাল মোকবিলায় কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের, মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বিপন্ন রাষ্ট্র। ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে গোটা দেশ। বারবার সতর্কীকরণের পরেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এই মুহুর্তে সব কিছু ছাপিয়ে যাচ্ছে করোনাভাইরাসে দ্বিতীয় তরঙ্গ। দেশে করোনা আক্রান্তের নিরিখে বৃহস্পতিবার বিশ্বের সব কোভিড রেকর্ড ভেঙেছে।

আরও পড়ুনঃ সব কিছু ছাপিয়ে এক দিনে দেশে আক্রান্ত ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন, বিশ্বে প্রথম ভারত

দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা এবার ৩ লক্ষ ছাড়াল । গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। এতদিন সেই উদ্বেগজনক রেকর্ড ছিল আমেরিকার কাছে। গত ৮ জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ৩,০৭,৫৮১ জন করোনা আক্রান্ত হন। এখন সেই রেকর্ড ছাপিয়ে গেল ভারত। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৮৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেক।

করোনা কাল মোকবিলায় কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের, এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ ও টিকাকরণের জন্য কেন্দ্রকে একটি নির্দিষ্ট ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত ওষুধ সরবরাহের জন্যও বিশেষ পরিকল্পনা নিতে বলা হয়েছে আজ। উত্তোরত্তোর সংক্রমণে লাগাম টানতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে এই প্রসঙ্গে  জানিয়েছেন,  দেশের এই কঠিন  পরিস্থিতি মোকাবিলায়  একটি জাতীয় পরিকল্পনা নিক কেন্দ্র।

সেই বিষয়ে তিনি জানিয়েছেন কেন্দ্রকে দেওয়া নির্দেশে মোট ৪ টি বিষয়ের ওপর জোর দিতে বলা হয়েছে, অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি এবং সেই বিষয়ের পর্যাপ্ত পরিকল্পনা। দেশের এই কঠিন পরিস্থিতিকে তিনি ‘জাতীয় জরুরি অবস্থার’ সঙ্গে তুলনা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন