সব কিছু ছাপিয়ে এক দিনে দেশে আক্রান্ত ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন, বিশ্বে প্রথম ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব কিছু ছাপিয়ে যাচ্ছে করোনাভাইরাসে দ্বিতীয় তরঙ্গ।দেশে করোনা আক্রান্তের নিরিখে বৃহস্পতিবার বিশ্বের সব কোভিড রেকর্ড ভাঙল। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা এবার ৩ লক্ষ ছাড়াল । গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন।

আরও পড়ুনঃ “নিজেকেই নিজে বাঁচার প্রেরণা জোগাতে হবে” করোনা আক্রান্তদের বাঁচার মন্ত্র শেখালেন সোনু

এতদিন সেই উদ্বেগজনক রেকর্ড ছিল আমেরিকার কাছে। গত ৮ জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ৩,০৭,৫৮১ জন করোনা আক্রান্ত হন। এখন সেই রেকর্ড ছাপিয়ে গেল ভারত। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৮৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেক।

যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮ জন। উল্লেখ্য ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৪৬৮ জন। পরদিকে দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ২৪ হাজার ৬৩৮ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর