“নিজেকেই নিজে বাঁচার প্রেরণা জোগাতে হবে” করোনা আক্রান্তদের বাঁচার মন্ত্র শেখালেন সোনু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের দরুন ভারতবর্ষে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন।বাদ পড়ছেন না  টলিউড থেকে বলিউডের তারকারা। বলি তারকারা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি এই লিস্টে নাম লিখিয়েছেন সোনু সুদ।

আরও পড়ুনঃ কথা দিলে কথা রাখি, কেরালার ১৮+ সবাই পাবেন ফ্রি ভ্যাক্সিন! ঘোষণা বিজয়নের।

তিনি কোভিড পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি সেই কথা জানিয়েছিলেন। নিজের বাড়িতেই নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন।চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে চলছেন। ভাল আছেন সোনু। অভিনেতা সোনু অভিনেতা হলেও তিনি একজন সমাজসেবী।নিজের সাধ্যমত মানুষের জন্য নিজেকে উজাড় করে দেন।

তিনি নিজে করোনায় আক্রান্ত। তবু মানুষকে সাহায্য করার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না তিনি। বাড়িতে থেকেই করোনা-আক্রান্তদের বাঁচার মন্ত্র শেখালেন সোনু সুদ।করোনা সোনুর চোখ খুলে দিয়েছে। তিনি নিজে যেহেতু আক্রান্ত হয়েছেন, বাঁচার লড়াইটা নিজে আরও ভাল ভাবে বুঝতে পারছেন।

তিনি বলেছেন, “আপনি কোভিড পজিটিভ হলে কেউ আর আপনাকে দেখবে না। তখন নিজেকেই নিজে দেখতে হবে। আর এটাই কোভিডের সব থেকে ভয়াভহ পরিস্থিতি। কোভিড মানুষকে একা করে দিচ্ছে।”

তিনি আরও বলেছেন, “কোভিড হলে নিজেকেই নিজে বাঁচার প্রেরণা জোগাতে হবে। কিছুতেই ভেঙে পড়লে চলবে না।” তিনি আরও বলেন, “বাড়িতে থাকলেও কাজ করে যেতে হবে। এই কাজই সমস্ত টেনশন থেকে মুক্তি দেবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর