নজরবন্দি ব্যুরোঃ কথা দিলে কথা রাখি, কেরালার ১৮+ সবাই পাবেন ফ্রি ভ্যাক্সিন! একথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের আক্রান্তের সঙ্খ্যা ছাড়িয়ে গেছে বিশ্বের সমস্ত দেশকেই। ইতিমধ্যে প্রথমে ৬০ এবং পরে ৪৫ বছরের উর্দ্ধের সকলকে টিকার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ কে ঘিরে বিক্ষোভ ব্যারাকপুরে, উঠলো ‘গো ব্যাক স্লোগান’


ফলত এই দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্ত হচ্ছেন তরুণরা। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ১৮ বছরের উর্দ্ধে সকলকে ভ্যাক্সিন দেওয়া হবে। তবে সি ভ্যাক্সিন কিনতে হিবে টাকা দিয়ে। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার শোরগোল পড়েছে গোটা দেশ জুড়ে।
এই পরিস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রাজ্যে ১৮ বছরের উর্দ্ধে সকলকে বিনামূল্যে টিকা দেবে কেরল সরকার। গত বছর থেকে কোভিড লকডাউন সব মিলিয়ে রাজ্য গুলির আর্থিক অবস্থার কথা চিন্তা করেই তিনি কেন্দ্রের কাছে রাজ্য গুলিকে বিনামূল্যে টিকা সরবরাহের কথা বলেছিলেন। তাঁর মত ছিল করোনাভাইরাস মহামারীজনিত কারণে তারা ইতিমধ্যে আর্থিক চাপের মধ্যে রয়েছে।
গত বছরের কোভিডের পরিস্থিতির শুরু থেকেই অনন্য নজীর গড়েছিল কেরল। রিতীমত সুরক্ষার বলয় তৈরি করেছিল গোটা রাজ্য জুড়ে, করোনা মোকাবিলায় কেরলকে মডেল বানানো হয়েছিল। এবার আবারও উদ্যোগ নিচ্ছে কেরল এগিয়ে। এই প্রসঙ্গে পিনরাই বিজয়ন জানিয়েছেন, “রাজ্য সরকারগুলিকে ভ্যাকসিন কিনতে বলা হয়েছে। তবে কোভিড -১৯ এর কারণে ইতিমধ্যে রাজ্যগুলি আর্থিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। রাজ্যগুলিকে আরও অর্থনৈতিক সংকটে ফেলার পরিবর্তে, কেন্দ্রকে রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার উচিত,


কথা দিলে কথা রাখি বললেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও যোগ করেছেন, “কেরালায় আমরা ১৮ বছরের উপরে বয়সের সকলকে বিনা মূল্যে COVID-19 ভ্যাকসিন সরবরাহ করব,”







