রাজ কে ঘিরে বিক্ষোভ ব্যারাকপুরে, উঠলো ‘গো ব্যাক স্লোগান’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ কে ঘিরে বিক্ষোভ ব্যারাকপুরে, উঠলো ‘গো ব্যাক’ স্লোগান। বাংলার ৮ দফার ভোট ধীরে ধীরে শেষের দিকে। আজ ভোট ষষ্ঠী। রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে আজ লড়াই। ভোটের দিন সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত উত্তেজনা। কোথাও কর্মী সমর্থকদের মধ্যে বচসা তো কোথাও বিক্ষোভ প্রার্থীকে ঘিরে।

আরও পড়ুনঃ রাত পোহালেই ভোট ষষ্ঠী, তার আগে ৪ জেলায় খেলে দিল কোভিড!

ভোটের দিন সকালেই নিজের বিধানসভা এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই নির্বাচনে ব্যারাকপুর বিধানসভার জন্য পরিচালক রাজ্য চক্রবর্তীর ওপর ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম ঘোষণার পর থেকেই ডেরেক স্যারের ক্লাস নিয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছিলেন রাজ। গলির মুখে ক্রিকেট ব্যাট হাতে নিয়েই শুরু করেছিলেন প্রচার। তাঁর হয়ে ভোট চাইতে দেখা গিয়েছে স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে।প্রথম বারের প্রার্থী রাজের ভোট আজ। নির্বাচন প্রচার কালে যেমন এলাকা ঘুরে প্রচার করেছেন, আজ ভোটের দিন সকালেও একাধিক জায়গায় বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ ব্যারাকপুরের লাল কুঠি এলাকায় গেলেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা।

রাজ কে ঘিরে বিক্ষোভ ব্যারাকপুরে, উঠলো ‘গো ব্যাক’ স্লোগান।অপরদিকে বিজেপি কর্মীদের পাল্টা অভিযোগ তাঁদের পার্টি অফিস ভাংচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে প্রথমের মতোই, রাজ বলছেন তিনি শুধু চান ভোট হোক শান্তিতে। এমনিতেও প্রথম বারের ভোটের ময়দানে এসে আত্মবিশ্বাসী রাজ। আশা রাখছেন এই কঠিন লড়াইয়ে অনায়াসে এগিয়ে যাবেন তিনি। ব্যবধান হবে মোটামুটি ২৫-৩০ হাজারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন