নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই ভোট ষষ্ঠী, ষষ্ঠ দফায় ৪৩ আসনে নির্বাচন। এই দফায় মোট ৪টি জেলার ৪৩ আসনে হবে ভোট গ্রহণ। জেলাগুলি হল, ১) পূর্ব বর্ধমান ২) উত্তর দিনাজপুর ৩) নদিয়া ৪) উত্তর ২৪ পরগণা। কিন্তু ভোটের দিন খেলা হওয়ার আগের দিনেই যেন খেলে নিল করোনা ভাইরাস। মৃত্যু হল ১৪ জনের। আক্রান্ত হলেন ৩ হাজারের বেশি মানুষ।
আরও পড়ুনঃ ষষ্ঠ দফায় ৪৩ আসনে নির্বাচন, লোকসভার ভিত্তিতে কোন দল, কত ভোটে এগিয়ে?


এদিন রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাত পোহালেই ভোট ষষ্ঠী, যে চার জেলাতে ভোট তার মধ্যে শুধু উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। বাকি যে তিনটি জেলায় ভোট সেখানে প্রাণহানি না হলেই আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। পূর্ব বর্ধমানে এদিন আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। নদীয়াতে আক্রান্ত হয়েছেন, ৩৯০ জন। এবং উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন, ১৮১ জন।
আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৮৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৩ হাজার ৪৯৬ জন। আজ করোনা কেড়ে নিল ৫৮ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭১০ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬১৬ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক।
আজকের ৫ হাজার ৬১৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ১৪ হাজার ৭৫০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫০ হাজার ১৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৫০ হাজার ৩৩৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৯২ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৯.২৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।









