বাংলার কেস লড়তে চাননা বাঙালি বিচারপতি! রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে যে মামলা দায়ের হয়েছিল সুপ্রিমকোর্টে তা থেকে সরে দাঁড়ালেন শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আপাতত সুপ্রিম কোর্টে স্থগিত রয়েছে ওই মামলা।
নেই কাজ-নেই টাকা, দেশের এই চরম সংকট কালে পরিযায়ী শ্রমিকদের জীবন-যাপন নিয়ে কী ভাবছে কেন্দ্র? সেই উত্তরই চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। করোনার প্রথম ঢেউ, এবং তাতে বিপর্যস্ত পরযায়ী শ্রমিকদের জীবনের ছবি এখনো স্পষ্ট।
বিনামূল্যে ভ্যাকসিন দিক কেন্দ্র, এই আর্জি নিজেদের হয়ে সব রাজ্যই কেন্দ্রকে জানিয়েছে। এর আগেও কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বলেছিলেন, টানা এক বছরের করোনার প্রবাহে দেশের সব রাজ্যেরই অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, এই পরিস্থিতিতে রাজ্য গুলিকে বিনামূল্যে টিকা দিক কেন্দ্র। একই দাবী করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
নজরবন্দি ব্যুরোঃ গোটা ভারতের ইতিমধ্যেই কোভিড আবহে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে৷ আক্রান্তের দৈনিক পরিসংখ্যান রোজই নয়া রেকর্ড তৈরি করছে ৷ মেডিক্য়াল অক্সিজেনের অভাবে হাহাকার...