নারদ-নাটকের মধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির আবেদন, মামলা দায়ের সুপ্রিম কোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নারদ-নাটকের মধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির আবেদন,ঘনশ্যাম উপাধ্যায়  নামে এক আইনজীবী আজই সুপ্রিমকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেছেন। আবেদন জানিয়েছেন, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিক বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির। সঙ্গে পিটিশনে আইনজীবী উল্লেখ করেছেন, আইনজীবী উল্লেখ করেছেন, ভারত যেন ‘তালিবান’ শাসিত না হয়ে যায়।

আরও পড়ুনঃ যোগী রাজ্যে ভেঙে দেওয়া হল মসজিদ, পাল্টা আদালতে যাওয়ার হুমকি অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডের।

একদিকে বাংলা জুড়ে জোর কদমে চলছে নারদ-মামলা। ঘটনার সূত্রপাত গত সোমবার। সপ্তাহের শুরুর দিনেই আচমকা বিনা নোটিসে  মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি দল। নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কেও। নিজাম প্যালেসেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। ৫ বছরের পুরোন মামলা তুলে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তার পর থেকে কার্যত উত্তাল বাংলা। সোমবার ৪ জনের জামিন হলেও তাতে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট, তার পর আজ ছিলো সেই মামলার শুনানি। কিন্তু আজও জামিন পাননি শাসক দলের চার নেতামন্ত্রী কেউই। আগামি কাল ফের এই মামলার শুনানি হবে। তার মধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এক আইনজীবী।

নারদ-নাটকের মধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির আবেদন, কারন হিসেবে তিনি দাখিল করেছেন বাংলায় ভোট পরবর্তী হিংসার চিত্র। ২১ এর নির্বাচনে বাংলায় যঁরা বিজেপিকে ভোত দেননি তাঁরাই ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, ভোটের ফলাফল ঘোষণার পর বাংলায় ১৬ জন বিজেপি কর্মী, সমর্থকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে উল্লেখ করেছেন বাংলায় কোন আইন-শৃঙ্খলা নেই, বর্তমান শাসক সুরক্ষা দিতে অপারগ সাধারন মানুষকে। আর সেই কারণেই ৩৫৬ ধারা প্রয়োগের নির্দেশের পাশাপাশি আদালত যেন একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে, এমনই আর্জি জানিয়েছেন ওই আইনজীবী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন