নজরবন্দি ব্যুরোঃ অবৈধ নির্মান বলে গুঁড়িয়ে দেওয়া হল মসজিদ। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডও। প্রসঙ্গত, সোমবার রাতে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার একটি মসজিদ ভেঙে ফেলা হয়। সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের দাবি ওই মসজিদটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ মধ্যবয়সীদের টিকাকরণ আগে করা হোক, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি বিজেপি নেতার


রাম সনেহি ঘাটের মুসলিমদের ওই উপাসনাস্থলটির উপযুক্ত কোনও নথি নেই। তাই সেটি ভাঙা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। জানা গিয়েছে, মসজিদটি নিয়ে দির্ঘদিন যাবৎ মামলা চলছিল উত্তরপ্রদেশের আদালতে। গত মার্চ মাসে উপযুক্ত নথি চেয়ে গরিব নাওয়াজ মসজিদ কর্তৃপক্ষকে নোটিস দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তার কোনও জবাব এখনও পর্যন্ত দেয়নি।
অবশেষে ১৭ মে আদালত ওই নির্মাণ ভেঙে ফেলার অনুমতিদেয় প্রশাসনকে। সেই নির্দেশের পরই আজ মসজিদটি ভেঙ্গে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এ বিষয়ে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের কার্যকরী সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সইফুল বলেন, “কোনওরকম আইনি প্রক্রিয়া ছাড়াই পুলিশের উপস্থিতিতে গরিব নমাজ মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদটা নিয়ে কোনও সমস্যাই ছিল না। বরং মসজিদটি সুন্নি ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে। রাম সনেহি ঘাটের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গরিব নমাজ মসজিদ কর্তৃপক্ষের কাছে নথি দেখতে চেয়েছিল মার্চ মাসে। যার পালটা এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ।”
অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের অভিযোগ, সম্পুর্ণ বেআইনি ভাবেই এই মসজিদটি ভেঙে দেওয়া হয়েছে। এর বিচার চাই। প্রশাসনের উচিৎ নতুন করে মসজিদ তৈরি করে দেওয়া। তবে এই অভিযোগ অস্বিকার করে পশাসনের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনেই এই কাজ করা হয়েছে।









