মধ্যবয়সীদের টিকাকরণ আগে করা হোক, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি বিজেপি নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। সংক্রমণ রুখতে ফের লকডাউনের পথে হেঁটেছে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্য। কোথাও সম্পুর্ণ লকডাউন আবার কোথাও আংশিক লকডাউন জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। কয়েকদিন দৈনিক সংক্রমণের হার কম থাকার পর গতকাল থেকে ফের বারতে শুরু করেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আরও পড়ুনঃ শাসক-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের এক্তারপুর, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী।

কোভিড থেকে রেহাই পেতে টিকাকরণের দিকে জোড় দিতে বলছে বিশেষজ্ঞরা। কিন্তু ভ্যাকসিনের অভাবে কার্যত ব্যাহত টিকাদান প্রক্রিয়া। এর জন্য কেন্দ্র সরকারকেই দোষারোপ বিজেপি বিরোধী রাজনৈতীক দল গুলি। তাদের কথায় করোনা মোকাবিলায় মোদি সরকার ব্যার্থ। রাজ্য সরকারগুলি দ্রুত টিকা সরবরাহের জন্য বারংবার কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছে।

এবার প্রাপ্তবয়স্কদের দ্রুত টিকাকরণের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্য বিজেপির সহ-সভাপতি। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য বিজেপির সহ সভাপতি রাজকমল পাঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের দ্রুত টিকাকরণের দাবি জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ২৫ থেকে ৪৪ বছর বয়সীরাই মূলত পরিবারের আর্থিক উপার্জনকারী। সংক্রমণ থেকে বাঁচতে মানুষ যখন ঘড় থেকে বেরোতে ভয় পাচ্ছে সেই সময়ে এই মধ্যবয়সীরাই ইনকামের জন্য বাইরে বেরোচ্ছেন। তাই তাঁদের কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এমন পরিস্থিতিতে তাদের টিকাকরণের ব্যবস্থা আগে করা দরকার বলেই মনে করছেন রাজকমল পাঠক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন