“সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের কোভিড সংক্রান্ত তথ্য জানার অধিকার দমন করা যাবে না”জানাল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা ভারতের ইতিমধ্যেই কোভিড আবহে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে৷ আক্রান্তের দৈনিক পরিসংখ্যান রোজই নয়া রেকর্ড তৈরি করছে ৷ মেডিক্য়াল অক্সিজেনের অভাবে হাহাকার শুরু হয়েছে কোভিড হাসপাতালগুলিতে৷

আরও পড়ুনঃ কারণ করোনা, কমেছে যাত্রী সংখ্যা! কমলো মেট্রোর সংখ্যাও, পরিবর্তন সময় সূচিতেও

অক্সিজেন পেতে হন্যে হয়ে ঘুরছেন আক্রান্তের পরিবারের সদস্য ও আত্মীয়রা৷ অনেকেই সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন ও হাসপাতালের শয্যার সন্ধান চেয়ে পোস্ট করছেন ৷ সাহায্যের আশায় সেইসব পোস্ট শেয়ারও হচ্ছে প্রচুর ৷ সুপ্রিম কোর্ট করোনা আবহে সাধারণ মানুষের বাক-স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল৷

সুপ্রিম কোর্ট জানিয়েছে, করোনা আবহে কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনও অভিযোগ পেশ করেন, তথ্য জানতে চান তবে কোনও রাজ্য়েরই তা দমন করা বা প্রকৃত তথ্য গোপন করা উচিত নয় ৷ পাশাপাশি, আদালত জানিয়েছে, যদি কোনও নাগরিকের সঙ্গে এমন ঘটনা ঘটে এবং এর জন্য তাঁকে যদি হেনস্থা করা হয়, তবে তা আদালত অবমাননা হিসাবেই গণ্য করা হবে ৷

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘একজন নাগরিক এবং বিচারপতি হিসাবে এটা আমার কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়৷ নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযোগ জানান, তাহলে কোনও ভাবেই কোনও তথ্য দমন হোক, তা আমরা চাই না ৷ আমাদের তাঁদের কণ্ঠস্বর শুনতে দেওয়া হোক৷”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন