একেই তো গরমকাল, তার ওপর রাস্তার ধুলো-বালির জন্য নাজেহাল অবস্থা সাধারণ মানুষের! আর যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। বৃষ্টির দেখা নেই বললেই চলে। আর এখনই এত গরম পড়েছে যে মানুষ সকালের দিকে বেড়াতেই ভয় পাচ্ছে। আর বাইরে বেরলে গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের।
একদিকে হু হু করে বাড়ছে বঙ্গের তাপমাত্রা! সকাল হতে না হতেই রোদের তাপ প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছে। অন্যদিকে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে নতুন করে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হওয়া অফিস।
একে তো গরমের বিশ্রী ধুলো আর ঘাম, তার সঙ্গে চুলের রুক্ষভাব তো আছেই! সব মিলিয়ে গরম এলেই খুসকি, ডগাফাটা চুল আর চুলের রুক্ষতায় নাজেহাল অবস্থা হয় আমার। তবে আর চিন্তার কারণ নেই...
রাজ্যে বয়ে চলেছে তাপপ্রবাহ। প্রখর তাপপ্রবাহের জেরে নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। আজ কলকাতার তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও বেশ কিছুদিন থাকবে এই প্রখর তাপপ্রবাহ। তবে বৃষ্টি কবে হবে সেই নিয়ে কোন পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
চৈত্র মাসের শেষ তাতেই হাঁসফাঁস করছে মানুষ। প্রখর রোঁদে বাইরে বেরলেই শরীর খারাপ হওয়ার জোগাড়। বাড়ছে হিট স্টোক হওয়ার প্রকোপ। শুধু মানুষ নয়, অবস্থা বেহাল হয়ে যাচ্ছে ফোনের ও। এমন অবস্তায় কীভাবে ফোন কে ঠাণ্ডা রাখবেন? রইলো কিছু কার্যকরী উপায়।