নজরবন্দি ব্যুরো: একেই তো গরমকাল, তার ওপর রাস্তার ধুলো-বালির জন্য নাজেহাল অবস্থা সাধারণ মানুষের! আর যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। বৃষ্টির দেখা নেই বললেই চলে। আর এখনই এত গরম পড়েছে যে মানুষ সকালের দিকে বেড়াতেই ভয় পাচ্ছে। আর বাইরে বেরলে গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের।
আরও পড়ুন: Gold Price: অক্ষয় তৃতীয়ার আগেই ফের বাড়ল সোনার দর, চিন্তায় মাথায় হাত ক্রেতাদের



এই প্যাচপ্যাচে গরমে চ্যাটচ্যাট করছে আমাদের গা-হাত-পা! যা মটেই সহ্য করার মতই নয়। এই চ্যাটচ্যাট ভাব কমাতে আমরা কত কি না করি! বারংবার স্নান করা, হাত পা ধোয়া! কোনও কিছুতেই রেহাই মিলছে না! এই সময় প্রখর তাপ আর ঘাম আপনার ত্বকের দফারফা অবস্থা করে দেয়। তাই বিশেষত গরমকালে ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া দরকার।



কিন্তু প্রতিদিনের ব্যস্ততার মধ্যে আমরা নিজেদের খেয়াল রাখতে পারি না। তবে আর চিন্তার কারণ নেই! ছোট কয়কটি টিপস মেনে চললেই আপনি এই প্যাচপ্যাচে গরমে চ্যাটচ্যাট ভাব থেকেই রেহাই পাবেন। জেনে নিন টিপস গুলি কি কি!!!

১, মুখ পরিষ্কার করতে দুধ ব্যবহার করুন। কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে তাতে ত্বকের জেল্লা ফেরে। তাছাড়াও শুধু দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান।

২, এই গরমে ময়েশ্চারাইজার কখনই ভুলবেন না। তৈলাক্ত ত্বক হলে আপনি অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। তার জন্য শসা, তরমুজের মতো ফলের বিকল্প নেই। ফলের রস বের করে ত্বকে ত্বকে লাগান। এতে ত্বক হাইড্রেটেডও থাকবে।
প্যাচপ্যাচে গরমে চ্যাটচ্যাট করছে গা-হাত-পা, এই টিপস গুলি মানলেই ত্বকে ফিরে আসবে সতেজতা

৩, এছাড়াও প্রয়োজন স্নানের জলে লেবুর রস মিশিয়ে দিন। পাশাপাশি আপনি ত্বকের উপর তাজা অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। একইসঙ্গে সাবানের বদলে শাওয়ার জেল ব্যবহার করুন।








