নজরবন্দি ব্যুরো: অক্ষয় তৃতীয়ার আগেও সোনার দরে মিলল না স্বস্তি! সাধারণ মানুষের পকেটে কোপ দিয়ে ফের বাড়ল হলুদ ধাতুর দাম! সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। আর সোনা-রুপোর দাম বাড়ার ফলে নববর্ষের আগেই হতাশ ক্রেতারা। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: Mango recipe: স্বাদে আনুন বদল! বিশেষ দিনে মেনুতে রাখুন ‘আম কাতলা’, রইল রেসিপি



প্রসঙ্গত, বাংলার নববর্ষের আগেই পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। সোনার পাশাপাশি রুপোরও দাম নিম্নমুখী ছিল। কিন্তু তার পর থেকে ফের এক লাফে বাড়তে শুরু করল সোনার দাম। তবে রুপোর দামে সেই রকম পরিবর্তন আসেনি। মাত্র ২০ পয়সা দাম বেড়েছে রুপোর দর।



আর সামনেই বিয়ের মরশুম! বিয়েতে নিজের মত গহনা কে না পরতে চায়! কিন্তু বিশ্ব বাজারে প্রতিনিহত হলুদ ধাতুর দাম ওঠানামার ফলে চিন্তায় পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই! জানা গিয়েছে, আজ শুক্রবার, অক্ষয় তৃতীয়ার আগেরই, সপ্তাহের শেষেই ঊর্ধ্বমুখী সোনা-রুপো। আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামে ২০ টাকা বাড়ল। ৮ গ্রাম সোনা বেড়েছে ১৬০ টাকা। এছাড়াও ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ১০০ গ্রামের সোনার দাম বেড়েছে ২ হাজার টাকা বেড়েছে।
অক্ষয় তৃতীয়ার আগেই ফের বাড়ল সোনার দর, জেনে নিন আজকের সোনা-রুপোর দাম

জানুন বিস্তারিত…
১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬০৫ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৮৪০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬,০৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬০,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১১৫ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৯২০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬১,১৫০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১১,৫০০ টাকা








