নজরবন্দি ব্যুরো: একেই তো তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী! তারপরে এই আবহে রিচ কিছু খেতে তো একদমই মন চাইছে না! আর সামনেই আপনার বিশেষ দিন আসতে চলছে! আর বিশেষ দিনে কি করবেন ভেবে উঠতে পারছেন না? তাছাড়াও রোজ রোজ এক রকমের খাবার খেতে ভালো লাগে? তাই এবার গরমে স্বাদ বদলাতে বিশেষ দিনে দুপুরে মাছ আর আম দিয়ে ট্রাই করতে পারেন এই স্পেশাল রেসিপিটি!
আরও পড়ুন: Priyanka Chopra: “যোগ্য পারিশ্রমিক পেতাম না”, ফের বলিউড নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী



কথায় আছে ‘মাছে ভাতে বাঙালি’। আর তাই সত্যিই, বাঙালি মাছ ছাড়া কিছুই বোঝে না। মাছ ছাড়া বাঙালির ভূরিভোজ একেবারেই অসম্পূর্ণ। আর এখন তো এমনিতেই আমের সময়। তাই মাছ কিংবা আম কোন টাই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন, কীভাবে বানাবেন আম কাতলার রসা। রেসিপি জেনে নিন…



আম কাতলার উপকরণ:
কাতলা মাছ – ৪-৫ পিস
কাঁচা আমের পেস্ট
কাঁচালঙ্কা – ৪-৫টা
কালো জিরে – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
কাসুন্দি – ৩ চা চামচ
নুন ও চিনি স্বাদ মতো
সর্ষের তেল পরিমাণমতো
স্বাদে আনুন বদল, খুব সহজেই বাড়িতেই বানানো যায় এই রেসিপি

আম কাতলা তৈরির পদ্ধতি: প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিন ভাল করে। ওই তেলেই কালো সর্ষে ফোড়ন দিন। এবার তাতে কাঁচা আমের পেস্ট দিয়ে হালকা ভেজে নিন। তারপর ওই পেস্টে হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, কাসুন্দি দিয়ে নাড়ুন ভাল করে। মশলাগুলো ভাল ভাবে কষানো হয়ে এলে পরিমাণমতো জল দিয়ে দিন। স্বাদমতো নুন ও চিনি দিয়ে মিশিয়ে নিন। সবশেষ মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফোটান। তারপর ওপরে কাঁচালঙ্কা দিয়ে দিন। ব্যস তৈরি আম কাতলা! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।







