নজরবন্দি ব্যুরো: বলি থেকে হলি! একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি একের পর এক কাজ চালিয়ে যাচ্ছেন হলিউডে। যদিও কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি অভিনেত্রীকে! তবে সেই সব কটাক্ষের মুখে পরেও বেশ কয়েকবার এড়িয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আর চুপ করে থাকেননি নায়িকা। বলিউডের নোংরা রাজনীতির কথাও সামনে আনেন তিনি।
আরও পড়ুন: Tapas Saha: “পার্থ নন, মানিক দুর্নীতিতে যুক্ত”, বিপাকে পরে বিস্ফোরক তৃণমূল বিধায়ক



সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া! বিশ্বের দরবারে বলিউডকে একপ্রকার বিঁধলেন অভিনেত্রী! জানা গিয়েছে, শিঘ্রই আমাজন প্রাইমে মুক্তি পেতে তাঁর ওয়েব সিরিজ় দ্য রশো ব্রাদার্স প্রযোজিত ‘সিটাডেল’। সম্প্রতি লন্ডন প্রিমিয়ারে গিয়েছেন অভিনেত্রী। আর সেই প্রচারে গিয়েই অভিনেত্রী বললেন, “সেখানে আমি যোগ্য পারিশ্রমিক কখনই পাইনি।” এখানেই শেষ হয়, আরও একাধিক মন্তব্যও করলেন তিনি।



প্রসঙ্গত, এর আগেও পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় বলিউড ছাড়ার প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, বিনোদন জগতের রাজনীতি নিয়ে মন্তব্য করে প্রিয়াঙ্কা চোপড়া জানান, এদেশে থাকাকালীন রীতিমত নোংরা রাজনীতি সহ্য করতে হয়েছে তাঁকে। এক প্রকার বাধ্য হয়েই বলিউড ছেড়ে ছিলেন তিনি।
যোগ্য পারিশ্রমিক পেতাম না, রাজনীতির জন্যই বলিউড ছেড়ে হলিউডে গেছিলেন প্রিয়াঙ্কা

সম্প্রতি লন্ডন প্রিমিয়ারে গিয়ে ফের একবার বলিউডকে বিঁধলেন প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়ঙ্কা। বললেন, “আমি আমার যোগ্য পারিশ্রমিক পেতাম না। অনেক লড়েছি কিন্তু কোনও ফল হয়নি। তাই শেষে আশাই ছেড়ে দিয়েছিলাম। আমি সেই সময় ভেঙে পরি। এই বিনোদন জগতের রাজনীতি আমাকে দুর্বল করে দেয়। তখন আমার একটু বিরতির দরকার ছিল। আর তখনই আমি আমার মানেজ্যারের পরামর্শে আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে কাজ করা শুরু করি। তবে এখানেও এসেও প্রথম প্রথম আমি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন আমি অনেক ভালো আছি।”







