Tapas Saha: “পার্থ নন, মানিক দুর্নীতিতে যুক্ত”, বিপাকে পরে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর পাশ থেকে সরে গিয়েছে গোটা দল। সরানো হয়েছে সমস্ত পদ থেকেও! যদিও এত কিছুর পরেও পার্থ নিজের বিশ্বাসে আটুট রয়েছেন। এবার সেই পার্থর পাশে এসে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতিতে CBI র‍্যাডারে থাকা আরও এক তৃণমূল বিধায়ক তাপস সাহা।

আরও পড়ুন: “আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের শেষ দেখে ছাড়ব”, প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

WhatsApp Image 2023 04 21 at 2.25.50 PM 2

প্রসঙ্গত, দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই বারংবার দলের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। কখনও তৃণমূল নেত্রীর প্রশংসা! কখনও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে না পারার আফসোস! কখনও আবার দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তাপসের দাবি, দলে একমাত্র দিদি তাঁকে ভালোবাসে, আর কেউই তেমন ভাবে তাঁর দাম দেয়নি। সব মিলিয়ে বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা।

WhatsApp Image 2023 04 21 at 2.25.50 PM

একবার ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে এলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। বললেন, “পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত নয়, বরং মানিক ভট্টাচার্য যুক্ত।” পাশাপাশি নিশানা করলেন নদিয়ার জেলা পরিষদ সদস্য টিনাকে। যার ফলে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিকে শুক্রবার একবার ফের নদিয়ার জেলা পরিষদের সদস্য টিনার বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক তাপস সাহা। বলেন, “ওনার বছরে আয় ৪ লক্ষ টাকার কম। কীভাবে উনি ৪ বছরে ৪০ কোটির সম্পত্তির মালিক হলেন?”

পার্থ নন, মানিক দুর্নীতিতে যুক্ত, দলের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছেন বিধায়ক

WhatsApp Image 2023 04 21 at 2.25.50 PM 1
পার্থ নন, মানিক দুর্নীতিতে যুক্ত, দলের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছেন বিধায়ক

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। আর অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই বিপাকে শাসক শিবির!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত