নজরবন্দি ব্যুরো: রাজ্যে একের পর এক দুর্নীতি মামলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দল গুলি। পর পর একাধিক মামলা হাইকোর্টের অধীনে তদন্তভার পড়েছে তদন্তকারীদের ওপর। আর এই দুর্নীতি মামলা গুলির মধ্যে অন্যতম হল এইমসের নিয়োগ দুর্নীতি। আর এই মামলায় প্রথম থেকেই তদন্ত নেমেছিল CID। একাধিকবার বাধা আসার পরও তদন্তে সেই রকম ভাবে গতি ফেরেনি। তবে বেশ কয়েকদিন আগেই এবার ফের এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানাকে তলব করেছিল CID-র আধিকারিকরা!



এরপরেই তলবের ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হয়েই প্রকাশ্যে সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তাঁর এই হুমকির মুখে পরেছে শাসক দল তৃণমূল! সভামঞ্চ থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, “আমার বিরুদ্ধে যারা কেস করেছে, তাদের শেষ দেখে ছাড়ব। অযথা আমাদের হেনস্থা করা হচ্ছে। মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ প্রমাণ করতে পারলে, বিজেপির পতাকা ছেড়ে বাড়িতে বসে যাব।”



প্রসঙ্গত, চলতি সপ্তাহের বুধবার বুধবার ফের ভবানিভবনে তলব করা হয় বিজেপি নেতাকে। তিনি হাজিরাও দেন। এই নিয়ে নীলাদ্রি মোট দু’বার সিআইডি ভবনে হাজিরা দিয়েছেন। এর আগে বিজেপি বিধায়কের মেয়েকেও দুদফায় জিজ্ঞাসাবাদ করে CID! মেয়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আবারও বিজেপি বিধায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানিয়েছে CID আধিকারিকরা।
আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তৃণমূলকে হুঁশিয়ারি নীলাদ্রি শেখর দানার

উল্লেখ্য, Kalyani AIIM-র দুর্নীতির মামলায় তৎপর CID। এই মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে বিজেপির একাংশের নেতা-মন্ত্রীদের। তার মধ্যে অন্যতম বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে, বিজেপি নেতা তার প্রভাব খাটিয়ে নিজের মেয়ে মৈত্রেয়ীকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতেই এই মামলার তদন্তের জন্য বাঁকুড়ায় নীলাদ্রি শেখরের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদও করেন CID-র আধিকারিকরা।







