নজরবন্দি ব্যুরো: একেই তো গরমকাল, তার ওপর রাস্তার ধুলো-বালির জন্য নাজেহাল অবস্থা! আর যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। এখনই এত গরম পড়েছে যে মানুষ সকালের দিকে বেড়াতেই ভয় পাচ্ছে। আর বাইরে বেরলে গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের।



আর এই সময়ে মুখে ব্রণ, ফুসকুড়ি, র্যাশের দেখা মেলে। তাছাড়াও এই সময়ে ত্বকের সতেজতা ও টানটান ভাব হারিয়ে যায়। অনেক রকমের চেষ্টা করলেও মুখের সতেজতা ফেরান মুশকিল হয়ে পরে। তাছাড়াও সারা দিনের ব্যস্ততার মধ্যে রূপচর্চা করার সময়ও কারোর কাছে থাকে না। তবে আর চিন্তার কারণ নেই! খুব সহজেই এবার থেকে বজায় থাকবে এই সতেজ ও টানটান ভাব!



কীভাবে? কেন চাল দিয়েই। চাল দিয়েই আপনি আপনার ত্বকের যত্ন নিন। জেনে নিন কিভাবে… প্রথমে একটি পাত্রে ৩ টেবিল চামচ চালের গুঁড়ো নিন। আর এরপর ওই পাত্রে অ্যালো ভেরার জেল মেশান। এরপর ওই মিশ্রণটি বানিয়ে মুখে ও ঘাড়ে মেখে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে নিন। এই মাস্কটি প্রতি সপ্তাহে অন্তত ২-৩ দিন ব্যবহার করুন। এই মাস্কটি ব্যবহার করলে খুব সহজেই মুখের সতেজভাব ফিরে আসবে।
চালের গুনেই এই গরমে ফিরবে ত্বকের জেল্লা, কীভাবে

অন্যদিকে, আধ কাপ চালের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ দই নিন। এরপর ওই মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন। যার ফলে ত্বকের মড়া চামড়া উঠে আসবে। ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে। এটি মাসে ২-৩ বার ব্যবহার করতে পারবেন।








