নজরবন্দি ব্যুরোঃ চৈত্র মাসের শেষ তাতেই হাঁসফাঁস করছে মানুষ। প্রখর রোঁদে বাইরে বেরলেই শরীর খারাপ হওয়ার জোগাড়। বাড়ছে হিট স্টোক হওয়ার প্রকোপ। শুধু মানুষ নয়, অবস্থা বেহাল হয়ে যাচ্ছে ফোনের ও। এমন অবস্তায় কীভাবে ফোন কে ঠাণ্ডা রাখবেন? রইলো কিছু কার্যকরী উপায়।
আরও পড়ুনঃ ছোটবেলার বন্ধুকে পাকাপাকি ভাবে ছেড়ে থাকতে হবে, সেই রাগেই খুন বছর কুঁড়ির যুবক
ফোন খুবই দরকারি জিনিস আজকের দিনে দাড়িয়ে আমরা একথা বলতে পারি। ফোন ছাড়া মানুষের গতি নেই, ফোন ছাড়া এক বিন্দু কাজ ও কারোর হয় না। তবে এই প্রখর গরমে সবারই ফোন খারাপ হওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এই তাপপ্রবাহের প্রভাব পড়ছে ফোনের ওপর ও। শুধু তাই নয় কাজ করা বন্ধ করে দিচ্ছে ফোন।

তাই ফোনের সুস্থতার লক্ষে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত। সেটা হল যখন প্রখর রোঁদে বাইরে বেরবেন খুব প্রয়োজন ছাড়া ফোন ব্যাবহার করবেন না। কারণ ওই কড়া বা চড়া রোদ যদি ফোনে লাগে তা ফোনের পক্ষে খুবই খারাপ। সেই টাইম টা ফোন পকেটে বা ব্যাগে রাখার চেষ্টা করুন।
কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রীর ওপরে, তাই ফোনের সুস্থতার লক্ষে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত
![]()
যেসমস্থ অ্যাপ গুলো আপনারা বেশি ব্যাবহার করেন না সেগুল ফোন থেকে ডিলিট করে দিন। ফোনের স্টোরেজ বেশি থাকলে ফোনে অনেক সমস্যা হয়। অনেকক্ষণ ধরে যদি ফোন ব্যাবহার করেন তাহলে ফোনের কভার টা খুলে ব্যাবহার করবেন এতেও ফোন গরম হওয়ার বেশি সম্ভাবনা থাকে।









