ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব! এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন কীভাবে? জেনে নিন কয়েকটি সহজ পদ্ধতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই। এই পরিস্থিতিতে যাদের বাড়িতে এসি আছে তাঁদের স্বস্তি! কিন্তু অনেকরই বাড়িতেই এসি নেই। আবার অনেকরই এসি কেনার সামর্থ্য নেই। তাহলে কি গরম থেকে বাঁচার কোনও উপায় নেই? কিছু সহজ পদ্ধতির মাধ্যমে এসির মতই ঘর ঠাণ্ডা রাখা যাবে। জেনে নিন কীভাবে-

আরও পড়ুন: Weather: শনিবার বিকেল থেকেই কলকাতায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ৪০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া

ঘরগুলিতে ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। দরজা জানলা গুলি খোলা রাখতে হবে যাতে বাইরের এবং ভিতরের বাতাস আসা-যাওয়া করতে পারে।

ঘরের দেওয়ালে সবসময় হালকা রঙ করুন। এরফলে গরমের তীব্রতা অনেকটাই কমবে।

ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব! গরমের ঘর ঠাণ্ডা রাখুন সহজেই
ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব! গরমের ঘর ঠাণ্ডা রাখুন সহজেই

বাড়ির ছাদে চুনকাম করে নিন। এতে ঘরের তাপমাত্রা অনেকটা কমবে।

ঘরের মধ্যে একাধিক ভারী আসবাব পত্র থাকলে চেষ্টা করুন সেগুলিকে ছড়িয়ে ছিটিয়ে রাখার। কারণ ভারী আসবাবপত্র কাছাকাছি রাখলে ঘরের তাপমাত্রা বেশী হয়।

ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্টস রাখুন। গাছ সূর্যরশ্মি শোষণ করতে পারবে এবং ঘরের তাপমাত্রা কম থাকবে।

এসি ছাড়া ঘর ঠান্ডা
ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব! গরমের ঘর ঠাণ্ডা রাখুন সহজেই

ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব! গরমের ঘর ঠাণ্ডা রাখুন সহজেই

শনিবার বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

rain in kolkata 1551097065
ভ্যাপসা গরমে নাভিশ্বাস পর্ব! গরমের ঘর ঠাণ্ডা রাখুন সহজেই

গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কম থাকবে। এছাড়া, বৃষ্টিপাতের পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী সপ্তাহে চার পাঁচদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। পাহাড় এবং সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত