নজরবন্দি ব্যুরো: তীব্র গরমে অস্বস্তিতে বঙ্গবাসী, এক ফোঁটা বৃষ্টির অপেক্ষা। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের সতর্কতা ছিল। তবে এরই মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই তাপমাত্রার পরিবর্তন হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকেলে থেকেই ঝেঁপে বৃষ্টি নামবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi: মোদী পদবী বিতর্কের জের, সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী



আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

শনিবার বিকেল থেকেই কলকাতায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর থেকেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
বিকেলের পর থেকেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কম থাকবে। এছাড়া, বৃষ্টিপাতের পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আগামী সপ্তাহে চার পাঁচদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। পাহাড় এবং সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ কমবে।









