অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। সেকারণেই আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত তথ্য নিয়ে হাজিরা দিতে বলেন। সেইমতো আদালতে উপস্থিত হন অনুব্রত কন্যা। কিন্তু সুকন্যাদের মামলা প্রত্যাহার প্রত্যাহার করে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বেনিয়মে চাকরী অভিযোগ উঠতেই বৃহস্পতিবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করে সিবিআই। সেকারণেই বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্টে উপস্থিত হন তিনি। এরপরেই তাঁকে ‘গরু চোর’ বলে চিৎকার করেন এক মহিলা। তাঁর প্রশ্ন, বাপের কুকীর্তি জানেন না?
চাকরী বিতর্কে নাম জড়িয়েছে মেয়ের। গতকাল সেই মামলা হাইকোর্টে গড়াতেই আজ দুপুরে অনুব্রত কন্যা সুকন্যা সহ ৬ জনকে তলব করেছে আদালত। মেয়ের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্নের মুখে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, আমার মেয়ে সব পাশ করেছে। সার্টিফিকেট আছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যা নিয়ে অনুব্রতর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সবর্ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে।
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বেআইনি ভাবে চাকরি পাওয়া নিয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এই খবর গিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। তিনি বলেছেন, ‘‘উনি কবে চাকরি পেয়েছেন? উনি যে স্কুলে পড়ান তাই জানতাম না। আমি খোঁজ নিয়ে দেখব।’’ এখন দেখার পরেশের মেয়ে অঙ্কিতার পথে অনুব্রতর মেয়ে সুকন্যার চাকরিও চলে যায় কিনা।
অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদের পর মাত্র ১০ মিনিটের জন্য অনুব্রত মণ্ডলের নীচু পট্টির বাড়িতে এসেছিলেন সিবিআই আধিকারিকরা। মাত্র দশ মিনিটের জন্য অনুব্রতর বাড়িতে সিবিআই আসে। পরে বেরিয়ে যায়। যা নিয়ে দানা বাঁধছে রহস্য।