নজরবন্দি ব্যুরোঃ বেনিয়মে চাকরী অভিযোগ উঠতেই বৃহস্পতিবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করে সিবিআই। সেকারণেই বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্টে উপস্থিত হন তিনি। এরপরেই তাঁকে ‘গরু চোর’ বলে চিৎকার করেন এক মহিলা। তাঁর প্রশ্ন, বাপের কুকীর্তি জানেন না?
আরও পড়ুনঃ Sourav Ganguly: ধোনি বন্দনায় সৌরভ, মাহিকে নিয়ে কি বললেন বোর্ড সভাপতি?


মালতি মিত্র নামে ওই মহিলার কথায়, এক তো এইট পাশ করা লোক। মাছের ব্যবসায়ী ছিল। আজকে গরিবের মেরে কোটি কোটি টাকা কামিয়েছে। সমস্ত টাকার পয়সার হিসেব দিতে পারবে? হ্যা তিনি গরু চোর। তাঁর কথায়, বাচ্ছাদের বাইরে নিয়ে তৈরি করব আর তাঁরা রাস্তায় মাসের পর মাস পড়ে থাকবে। কেউ প্রতিবাদ করবে না। কেউ ন্যায় বিচার করবে না। এদের আবার এত সম্মান করে নিয়ে যাওয়ার কী প্রয়োজন রয়েছে?

মহিলা আরও বলেন, আদালত রয়েছে বুলেই আমরা বেঁচে রয়েছি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান বলে তুলনা করেন তিনি। নিজের অফিসের এক মামলায় উপস্থিত হয়ে অনুব্রত কন্যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই মহিলা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। কলকাতা হাইকোর্টে বুধবার আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানান। সেটা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে সুকন্যাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান।


বাপের কুকীর্তি জানেন না? মহিলার প্রশ্ন ঘিরে বাড়ছে উত্তাপ

আইনজীবী ফিরদৌস বলেন, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন।’’ শুধু সুকন্যাই নন, অনুব্রতের আরও পাঁচ জন ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস। সকলকেই বৃহস্পতিবার তলব করেছে আদালত।







