Sourav Ganguly: ধোনি বন্দনায় সৌরভ, মাহিকে নিয়ে কি বললেন বোর্ড সভাপতি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বুধবার হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। আর সেখানেই তিনি জানিয়ে দিলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আরও পড়ুনঃ ১ হাজার কোটি টাকা পারিশ্রমিক! ‘বিগ বস’ এর কাছে দাবি সলমনের

তিনি আরও বলেন, “নেতৃত্ব সামলাতে গেলে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। যে রকম ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি চার নম্বরে ব্যাট করতে নেমে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফাইনালের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার পরে শেষ বলে ছক্কা মেরে ভারতের জয় ছিনিয়ে আনে। যুবরাজের আগে ব্যাট করতে নেমে সে দিন ও দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছিল।

9 15

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক তাই ধোনিকে বলা হয়।” সৌরভ আরও বলেন “আমার সময়ে ক্রিকেট খেলাটা কিছুটা অন্যরকম ছিল। নেতৃত্ব বিষয়টা ভীষণ ভাবেই সময় ও পরিস্থিতির উপরে নির্ভর করে। আইপিএল ও টি-টোয়েন্টি ক্রিকেট আসার পরে এই মধ্যবর্তী সময়টায় ধোনি দারুণ ভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে।

ধোনি বন্দনায় সৌরভ, মাহিকে নিয়ে কি বললেন বোর্ড সভাপতি?
ধোনি বন্দনায় সৌরভ, মাহিকে নিয়ে কি বললেন বোর্ড সভাপতি?

ধোনি একজন প্রকৃত দলনেতা। বিরাটের অধিনায়ক হিসেবে রেকর্ড ভাল। এখন রোহিতও দলটাকে ভাল চালাচ্ছে। ” অপর দিকে রোহিত সম্পর্কে বলতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, “রোহিত শর্মা শান্ত মাথায় দলকে নেতৃত্ব দেয়।

8 17

ধোনি বন্দনায় সৌরভ, মাহিকে নিয়ে কি বললেন বোর্ড সভাপতি?

দলকে এগিয়ে নিয়ে যেতে সতর্ক ভাবে সিদ্ধান্ত নেয় রোহিত। নেতৃত্ব দিতে গিয়ে চাপের কথা ভাবলে চলবে না। চাপ নিতেই হবে। আর সিদ্ধান্ত নিতে গেলে দোনোমোনো করা চলবে না। যা হৃদয় বা মন বলবে, সে ভাবেই এগিয়ে যেতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত