নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর সিবিআইয়ের নজর ছিল তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের দিকে। কারোন, শিক্ষিকা হয়েও কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন সুকন্যা? তা জানতেই আজ ভোরে বোলপুরে উপস্থিত হয় সিবিআইয়ের আধিকারিকরা।
আরও পড়ুনঃ Adhir Ranjan Chowdhury: গরু পাচারে ভিডিও প্রধানমন্ত্রীকে দেখিয়েছি, বিস্ফোরক অধীর
অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদের পর মাত্র ১০ মিনিটের জন্য অনুব্রত মণ্ডলের নীচু পট্টির বাড়িতে এসেছিলেন সিবিআই আধিকারিকরা। মাত্র দশ মিনিটের জন্য অনুব্রতর বাড়িতে সিবিআই আসে। পরে বেরিয়ে যায়। যা নিয়ে দানা বাঁধছে রহস্য।
ওয়াকিবহাল মহলের ধারণা, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে কয়েক কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে। গরু পাচার মামলায় তাঁর বয়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। তাহলে ১০ মিনিট পরে কেন সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন? তবে কী সিবিআইকে কোনও উত্তর দিতে রাজি হননি সুকন্যা? সেক্ষেত্রে পরবর্তীকালে কী পদক্ষেপ নেবে সিবিআই?

উল্লেখ্য, বুধবার ভোরে শান্তিনিকেতনে উপস্থিত হয় সিবিআই। বিশ্বভারতীর পূর্ব পল্লির গেস্ট হাউজে উপস্থিত হলেন সিবিআই আধিকারিকরা৷ অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশের কাছে অনুব্রত-কন্যা সুকন্যার সম্পত্তির হিসাব জানতে চেয়েছে সিবিআই। কারণ অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ পাওয়া যায়নি। সেই সব অ্যাকাউন্টে তেমন লেনদেনও হয়নি। সুকন্যার নামে একাধিক কোম্পানি রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তাই হিসেব রক্ষকের কাছ থেকে একাধিক নথি সংগ্রহ করতে চায় সিবিআই।
মাত্র দশ মিনিটের জন্য অনুব্রতর বাড়িতে সিবিআই, প্রশ্ন এড়ালেন সুকন্যা!

এদিন সিবিআইয়ের চার জনের প্রতিনিধি দল অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়িতে উপস্থিত হয়। উপস্থিত হন অনুব্রত মণ্ডলের আইনজীবীও। মাত্র ১০ মিনিটের জিজ্ঞাসাবাদে কী কী প্রশ্ন করা হয়েছে? তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।



