Adhir Ranjan Chowdhury: গরু পাচারে ভিডিও প্রধানমন্ত্রীকে দেখিয়েছি, বিস্ফোরক অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় সিবিআইয়ের জালে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণদল। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতারের পর বুধবার ফের বীরভূমে উপস্থিত হয়েছে সিবিআই। ভোর থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে গরু পাচার নিয়ে বোমকা ফাটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জানালেন, গরু পাচারে ভিডিও প্রধানমন্ত্রীকে দেখিয়েছি।

আরও পড়ুনঃ Dilip Ghosh: মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, অভিষেকের পোস্টার নিয়ে কটাক্ষ দিলীপের

কংগ্রেস সাংসদ বলেন, কার কতটা বোঝাপড়া রয়েছে, কে কতটা সমঝোতা করবে। অথবা গোয়েন্দারা কতটা নিজেদের মতো করে তদন্ত করবে সেটা তাঁদের ব্যাপার। গোয়েন্দাকে কে কী বলেছে, গোয়েন্দাদের সঙ্গে আমার তো সম্পর্ক নেই। তবে চুরি হয়েছে, গরু পাচার হয়েছে, এটা আমরা যারা মুর্শিদাবাদের লোক সেটা জানি। এগুলোর মধ্যে লুকোচুরির কোনও বিষয় নেই। যারা সীমান্তে বাস করে তাঁরা অকলেই জানে গরু পাচারের ঘটনা সম্পর্কে অবগত।

তাঁর সংযোজন, মুর্শিদাবাদের হাজার হাজার বেকার ছেলে পাচারকান্ডের সঙ্গে জড়িত। সেই পাচার কান্ডকে তাঁরা অর্থনীতির হাতিয়ার বলে মনে করে। এই পাচারকান্ডে ভারতের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। রাজ্যের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। কিছু লোকেদের পকেট ভরে। এই স্মাগলিং যা ভারত বাংলাদেশ জুড়ে চলে, সে সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ জানিয়েছি।

গরু পাচারে ভিডিও প্রধানমন্ত্রীকে দেখিয়েছি, মুখ্যমন্ত্রীকেও আক্রমণ অধীরের 
গরু পাচারে ভিডিও প্রধানমন্ত্রীকে দেখিয়েছি, মুখ্যমন্ত্রীকেও আক্রমণ অধীরের

এরপরেই বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে নিজে গিয়ে সমস্ত ভিডিও দেখিয়েছি। এমনকি হিন্দিতে ডাবিং করে সমস্ত কিছু দেখিয়েছি। তিনি মনে করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যদি নিয়মিত আমদানি রফতানি হয়,, সীমান্ত জুড়ে যদি হাট বসে, সরাসরি বাংলাদেশের সঙ্গে আমাদের অবাধ বাণিজ্যের দরজা খুলে দেওয়া হয়, তাহলে এই বাংলার বহু মানুষ স্মাগলারের পরিবর্তে ট্রেডার হিসাবে পরিচয় দিতে পারবে।

এই বাংলায় গরু পাচার হয়, সেটা সকলেই জানে। দক্ষিণ ২৪ পরগণা থেকে একবারে কোচবিহার, অসম জুড়ে এই পাচারচক্র চলে বলে জানিয়েছেন তিনি। এর সঙ্গে সরকারের তত্ত্বাবধান এবং প্রশাসনের মদতে রয়েছে বলেও দাবি করেন কংগ্রেস সাংসদ। টাকার ভাগ কে পেয়েছে, যত জিজ্ঞাসাবাদ করা হবে,যত তদন্ত হবে তত জট খুলবে। টাকা দিদির কাছে গেছে। অনুব্রতর ১৪ পুরুষের ক্ষমতা নেই বাংলার দিদিকে অবজ্ঞা করে অস্বীকার করে, তাঁরা কেউ গরু পাচার করেছে। পুলিশ মন্ত্রী বর্ডার এলাকায় সকলের কাছে মসোহারা খায়। প্রত্যেকটা জেলার এসপিকে তাঁদের মাসোহারা দিয়ে পদকে সুরক্ষিত করতে হয়।

গরু পাচারে ভিডিও প্রধানমন্ত্রীকে দেখিয়েছি, মুখ্যমন্ত্রীকেও আক্রমণ অধীরের 

fc42589d0637509326885e3ceab19712
Adhir Ranjan Chowdhury. (File Photo: IANS)

উল্লেখ্য, আজ বীরভূমে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্টট্যান্ট মণীষ কোঠারিক জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, গত কয়েক মাসস ধরে তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে দুটি সংস্থার হদিশ পেয়েছে সিবিআই। সেই সংস্থার সমস্ত তথ্য জানতেই চলছে জিজ্ঞাসাবাদ। খুব শীঘ্রই অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনটাই সূত্রে খবর।\

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন