Sukanya Mondal: সুকন্যাদের মামলা প্রত্যাহার, আদালতের নির্দেশে খানিকটা স্বস্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। সেকারণেই আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত তথ্য নিয়ে হাজিরা দিতে বলেন। সেইমতো আদালতে উপস্থিত হন অনুব্রত কন্যা। কিন্তু সুকন্যাদের মামলা প্রত্যাহার প্রত্যাহার করে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ আরও ১৪ দিন জেল হেফাজতে পার্থ, ‘ছাড় পাবেনা কেউ’ বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, নিয়োগে বেনিয়মে অভিযোগে সুকন্যা সহ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছয় জনকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে টেট পাশের সংশাপত্র এবং নিয়োগপত্র সহ আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই মামলা আজ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Sukanya Mondal: সুকন্যাদের মামলা প্রত্যাহার, আদালতের নির্দেশে খানিকটা স্বস্তি

মূলত প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ নিয়েই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় অতিরিক্ত হলফনামা জমা দিয়েছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। সেই অতিরিক্ত হলফনামা খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থির করেন এই মামলায় অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার প্রয়োজন নেই। সেই হলফনামা গ্রহণ করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সুকন্যাদের মামলা প্রত্যাহার, আপাতত স্বস্তি 

সুকন্যাদের মামলা প্রত্যাহার, আপাতত স্বস্তি 
সুকন্যাদের মামলা প্রত্যাহার, আপাতত স্বস্তি

একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, মামলাকারীরা যদি মনে করেন এই হলফনামার গুরুত্ব রয়েছে, তাহলে আলাদা করে তাঁরা হলফনামা জমা দিতে পারেন। ফলত গোটা বিষয়ে অনুব্রত কন্যা অনেকটা স্বস্তি পেল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন