আরও ১৪ দিন জেল হেফাজতে পার্থ, ‘ছাড় পাবেনা কেউ’ বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা। সাথে প্রায় ৬ কেজি সোনা। এই মুহুর্তে দুজনেই জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল। ১৪ দিনের হেফাজত শেষে আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হয়। সেখানেই বিচারপতি  তাঁকে আরও ১৪ দিনের জন্যে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ সম্পত্তি বৃদ্ধির তদন্ত থেকে ED কে সরানোর দাবি, আশঙ্কার প্রহর গুনছেন ববি-বালুরা।

Partha Chatterjee Salil Bera new

এসএসসি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এব‌ং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে আবার তোলা হয় আদালতে। বৃহস্পতিবার আদালতের প্রবেশপথে দাঁড়িয়ে পার্থ মন্তব্য করেন, “কেউ ছাড়া পাবে না।” একটু থেমে তাঁর সংযোজন, “সময়ে সব কিছু প্রমাণ হবে।’’

আরও ১৪ দিন জেল হেফাজতে পার্থ, 'ছাড় পাবেনা কেউ' বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আরও ১৪ দিন জেল হেফাজতে পার্থ, ‘ছাড় পাবেনা কেউ’ বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী।

 

পার্থকে রাখা হয়েছে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে। অর্পিতা রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। বুধবার সেখানে তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। এর পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে পার্থের জামিনের আবেদন করেন আইনজীবী। আদালতে তিনি জানান, পার্থের হিমোগ্লোবিন কম। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়েছে। একা চলাফেলার ক্ষেত্রেও তাঁর অসুবিধা রয়েছে।

আরও ১৪ দিন জেল হেফাজতে পার্থ, ‘ছাড় পাবেনা কেউ’ বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী।

ARPITA 5

কিন্তু ইডি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের বিরোধিতা করে। ইডি পার্থকে ফের কাস্টডিতে চায়। সওয়াল জবাব শুনে বিচারপতি ১৪ দিনের জেল হেফাজত দেন পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন