Dilip Ghosh: গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে, সরাসরি তোপ দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যা নিয়ে অনুব্রতর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সবর্ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে।

আরও পড়ুনঃ Sukanya Mondal: অনুব্রত কন্যার জোড়া চাকরি, রয়েছে ব্যবসা, লভ্যাংশ পান গরু পাচারের টাকারও!

মেদিনীপুরের সাংসদের বক্তব্য, অনুব্রতর মেয়ে টেট পরীক্ষায় পাশ না করেও চাকরি পেয়েছে। একটা গরিব ছেলে বা মেয়ের পেটে লাথ মেরে ২০ হাজার ৩০ হাজার টাকাও নিয়ে নিচ্ছে ওরা। নিজে দুটো কোম্পানির মালিক। তার বাবা ৫০০ কোটি টাকার মালিক। আবার ১৭ কোটি টাকা ধরা পড়েছে। টাকার খনি হয়ে গিয়েছে, কয়লা খনির মতো। ফ্ল্যাট কেনা হয়েছে টাকা রাখার জন্য।

গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে, সরাসরি অভিযোগ দিলীপের 
গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে, সরাসরি অভিযোগ দিলীপের 

সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই ধরণের নেতারা রাজনীতির কলঙ্ক। বাংলার কলঙ্ক। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিনেও করবে।

উল্লেখ্য, অনুব্রত কন্যার নিয়োগ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। অভিযোগ, টেট পাশ না করেও স্কুলে শিক্ষকতা করেন সুকন্যা, তাও আবার স্কুলে না গিয়েই। অর্থাৎ একদিনও স্কুলে ক্লাস নিতে যাননি তিনি। এমনকি বাড়িতে আসত রেজিস্টার। অথচ প্রত্যেক মাসেই বেতন চলে যেত অনুব্রত কন্যার অ্যাকাউন্টে।

গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে, সরাসরি অভিযোগ দিলীপের 

গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে, সরাসরি অভিযোগ দিলীপের 
গরিব ছেলেমেয়েগুলোর পেটে লাথি মেরেছে, সরাসরি অভিযোগ দিলীপের 

কলকাতা হাইকোর্টে বুধবার আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানান। সেটা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে সুকন্যাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান। তাই আজ সকালেই কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুকন্যা। আজ দুপুরে হাজিরা দিতে পারেন কলকাতা হাইকোর্টে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন