Sukanya Mondal: অনুব্রত কন্যার জোড়া চাকরি, রয়েছে ব্যবসা, লভ্যাংশ পান গরু পাচারের টাকারও!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এমনিতেই গরুপাচার মামলায় চাপ বেড়েছে অনুব্রত মণ্ডলের উপর। এরই মধ্যে মেয়ের চাকরী নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। অভিযোগ, টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরী করছেন অনুব্রত কন্যা সুকন্যা। কোনদিনই স্কুলে যাননি সুকন্যা। এমনকি স্কুলের রেজিস্টার খাতা তৃণমূল জেলা সভাপতির বাড়িতে নিয়ে আসা হত সুকন্যার স্বাক্ষর নেওয়ার জন্য। অভিযোগ শুনে বৃহস্পতিবারই অনুব্রত-কন্যাকে আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ রোজগার নেই, আর্থিক কষ্টে ভুগছেন বিনোদ কাম্বলি, কাজের খোঁজে প্রাক্তন ক্রিকেটার

কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। কলকাতা হাইকোর্টে বুধবার আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানান। সেটা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে সুকন্যাকে কলকাতা হাই কোর্টে ডেকে পাঠান।

abhijit

তবে শুধু সুকন্যাই নন, তিনি যে স্কুলের দিদিমণি সেই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। হাই কোর্টে আইনজীবী ফিরদৌস বলেন, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন।’’ শুধু সুকন্যাই নন, অনুব্রতের আরও পাঁচ জন ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস। সকলকেই বৃহস্পতিবার তলব করেছে আদালত।

অনুব্রত কন্যার জোড়া চাকরি, রয়েছে ব্যবসা, লভ্যাংশ পান গরু পাচারের টাকারও!
অনুব্রত কন্যার জোড়া চাকরি, রয়েছে ব্যবসা, লভ্যাংশ পান গরু পাচারের টাকারও!

কিন্তু এরই মধ্যে নতুন চমক। একটি নয় জোড়া চাকরি করেন অনুব্রত মন্ডলের মেয়ে! অন্তত সুকন্যার ফেসবুক প্রোফাইল বলছে এমনটাই। ফেসবুক প্রোফাইল বলছে, বোলপুর গার্লস হাই স্কুলে তাঁর পড়াশোনা শেষ হয় ২০১০ সালে। ২০১৬ সালে তিনি প্রথমে যোগ দেন বীরভূমের ‘ভোলে বাবা রাইস মিল’ নামে এক সংস্থায়। এর পরে যোগ দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা দফতরে। যদিও ফেসবুক আইডিটি এখনও পর্যন্ত সঠিকভাবে যাচাই হয়নি বলে দাবি সিবিআইয়ের।

অনুব্রত কন্যার জোড়া চাকরি, রয়েছে ব্যবসা, লভ্যাংশ পান গরু পাচারের টাকারও!

anubrata 8

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বেআইনি ভাবে চাকরি পাওয়া নিয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করেছে এই খবর গিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। তিনি বলেছেন, ‘‘উনি কবে চাকরি পেয়েছেন? উনি যে স্কুলে পড়ান তাই জানতাম না। আমি খোঁজ নিয়ে দেখব।’’ এখন দেখার পরেশের মেয়ে অঙ্কিতার পথে অনুব্রতর মেয়ে সুকন্যার চাকরিও চলে যায় কিনা।

এদিকে, সিবিআই এর দাবি, জোড়া চাকরির পাশাপশি ব্যবসাও রয়েছে সুকন্যা মন্ডলের। সাথে রয়েছে একাধিক ফ্ল্যাট। পাশাপশি গরু পাচারের টাকার লভ্যাংশও পেতেন তিনি! সেই কারনেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত