নজরবন্দি ব্যুরোঃ নিজের রোজগার কিছু নেই। ভরসা ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩০ হাজার টাকার মাসিক পেনশন। আয় বলতে এটুকুই। মূল্যবৃদ্ধির বাজারে এই টাকায় সংসার চালাতে পারছেন না। একটা কাজ খুঁজছেন বিনোদ কাম্বলি। হাঁ এটাই সত্যি। ভারতের হয়ে ১০৪টি ওয়ানডে ও ১৭টি টেস্ট খেলা কাম্বলির এখন ভুগছেন অর্থনৈতিক কষ্টে।


এখন তাঁর ইনকাম শুধু বোর্ডের দেওয়া ৩০ হাজার টাকা পেনশন। যা দিয়ে সংসার চালানো কষ্টের হচ্ছে বলে জানিয়েছেন কাম্বলি। আর এই কারনেই আয়ের জন্য ক্রিকেটীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চান। এমনই ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেছেন, “আমি একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার। যার সংসার চলে বিসিসিআইয়ের পেনশনে।

তার জন্য আমি বোর্ডের কাছে কৃতজ্ঞ। এই আয় দিয়েই পরিবারের দেখভাল করতে পারে।” তিনি আরও বলেন, “সাহায্যে জন্য আমি মুম্বই ক্রিকেট সংস্থা MCA মুখাপেক্ষী। MCA-কে জানিয়েছি, সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন। কোনও কাজ থাকলে দিতে। আমার জীবনে মুম্বই ক্রিকেট সংস্থার অনেক অবদান রয়েছে। তাই তারা কোনও কাজ দিয়ে আবারও আমায় সাহায্য করতে পারে কি না, সেই অপেক্ষাতেই রয়েছি।



রোজগার নেই, আর্থিক কষ্টে ভুগছেন বিনোদ কাম্বলি, কাজের খোঁজে প্রাক্তন ক্রিকেটার

MCA সভাপতিকেও নিজের অবস্থার কথা জানিয়েছি।” কিন্তু যার বন্ধু সচিন তাঁর এই রকম অবস্থা কেন? সচিন সব কিছু জানেন? এর উত্তর কাম্বলি বলেন, “ও (শচীন) সব জানে। কিন্তু ওর থেকে কিছু আশা করছি না। ও আমাকে তেণ্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমিতে কাজ দিয়েছিল। খুব খুশি হয়েছিলাম। ও এখনও আমার ভাল বন্ধু। সবসময় আমার পাশে দাঁড়িয়েছে।”







