নজরবন্দি ব্যুরো: গতকালই ফিফা সাসপেন্ড করেছে এআইএফএফকে তাই এদিন সকলেই তাকিয়ে ছিল উচ্চ আদালতের উপর। কারণ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন নিশ্চিত করতে এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্থগিতাদেশ প্রত্যাহার করতে কেন্দ্রকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ সুপ্রিমকোর্টের। সেইমতো বুধবার সকালে সবার প্রথমে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এএস বোপান্না এবং জেবি পার্ডিওয়ালার বেঞ্চে ফেডারেশনের নির্বাসন মামলাটি ওঠে।
আরও পড়ুন:ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন এলন মাস্ক? টুইট ঘিরে জল্পনা তুঙ্গে


সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা সমাধানের জন্য বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেন্দ্র। কেন্দ্র বলেছে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং একটি উপায় খুঁজে বের করার জন্য আলোচনা চলছে এবং বিষয়টি সোমবার, ২২ আগস্ট পর্যন্ত মুলতবি করার জন্য অনুরোধ করা হয়েছে। কেন্দ্র আদালতকে বলেছে যে ভারতীয় ফেডারেশনকে স্থগিত করার পরে মঙ্গলবার ফিফার সঙ্গে দুটি বৈঠক করেছে কেন্দ্র।

সলিসিটর জেনারেল জানান, ‘গতকাল সরকার নিজেরাই বিষয়টায় নজর দেয়। ফিফার সঙ্গে আমাদের ২টি মিটিং হয়েছে। আলোচনা একটা পর্যায়ে পৌঁছেছে। এটাও বলতেই হয় যে, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এই আলোচনায় সক্রিয় ভূমিকা নিয়েছে।’শীর্ষ আদালত জানিয়েছে, সাসপেনশন তোলার ক্ষেত্রে কেন্দ্রকে সক্রিয় ভূমিকা নিতে হবে। নির্দিষ্ট সময়ে দেশের মাটিতে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ যাতে সংঘটিত হয় তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এআইএফএফকে সাসপেন্ডের পর ফিফার সাথে আলোচনা কেন্দ্রের, ফেডারেশন সংক্রান্ত মামলার শুনানি সোমবার



সিওএ-র পক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী গোপাল শঙ্করানারায়নান। তিনি কোর্টকে জানান, কেরলের ক্লাব, গোকুলাম কেরালা এফসি উজবেকিস্তানে এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে গিয়েছে। হঠাৎ সাসপেনশনের জেরে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। না খেলেই ফিরতে হচ্ছে। পাশাপাশি এএফসি কাপে এটিকে মোহনবাগানের খেলা এখন অনিশ্চয়তার মুখে। এই বিষয়গুলিকে মাথায় রেখে সলিসিটর জেনারেলকে ফিফা আধিকারিকদের চিঠি দেওয়ার আর্জি জানিয়েছেন আইনজীবী।শীর্ষ আদালত জানিয়েছে, সাসপেনশন তোলার ক্ষেত্রে কেন্দ্রকে সক্রিয় ভূমিকা নিতে হবে।







