HomeTagsSukanya Mondal

Sukanya Mondal

পুষ্প বৃষ্টি, উলুধ্বনিতে বীরের সম্মান কেষ্টকে, দু’বছর পর বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল

দলনেত্রীর সঙ্গে কি মঙ্গলবার সাক্ষাৎ হবে অনুব্রত মণ্ডলের? তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনুব্রতকে সে প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি জানান, "শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।"

১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর কন্যা সুকন্যা

সেপ্টেম্বরের শেষ দিকে অনুব্রতের জামিনের আর্জি নিয়ে শুনানি রয়েছে আদালতে। সুকন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল-জবাব আগেই শেষ হয়েছিল। এত দিন নির্দেশ আসেনি, সেটাই মঙ্গলবার সম্পূর্ণ হল।

Anubrata-কন্যাই সমস্ত ব্যবসা দেখতেন! আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির

গরুপাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অন্যতম অভিযুক্ত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। এর আগেও একাধিকবার অনুব্রত কন্যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যার জেরে আদালতে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল কেষ্ট ও তাঁর কন্যাকে। বারংবার জামিনের আর্জি জানিয়েও মেলেনি জামিন। এহেন পরিস্থিতিতে ফের আদালতে কেষ্ট কন্যার বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি পেশ করল ইডি।

Anubrata Mandal: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন অনুব্রতর, শুনানি ২৩শে মে

সুকন্যার সঙ্গে দু’বার সাক্ষাৎ হয়েছিল অনুব্রত মণ্ডলের। এই সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুলেছিলেন স্বয়ং অনুব্রত। তিনি জানিয়েছিলেন, বাবা এবং মেয়ের যেমন কথা হয়, তাঁদের মধ্যেও তা হয়েছে।

Sukanya Mondal: বিফলে কেষ্টর প্রার্থনা, আরও ২ মাস তিহাড়ে জেলেই থাকবেন সুকন্যা

বিফলে গেল কেষ্টর প্রার্থনা! মেয়ের জামিনের জন্যই বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু সুফল মিলল না। আগামী ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। অর্থাৎ স্বস্তি পেল না কেষ্টর কন্যা সুকন্যা!

Anubrata Mondal: ফেঁসে যাচ্ছেন অনুব্রত, মেয়ের সঙ্গে মিলছে না বয়ান

নজরে রয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের বিপুল অঙ্কের সম্পত্তি। সেবিষয়ে দুই পক্ষকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতারির পর গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে ইডি। ২০০ পাতার চার্জশিটে ইডি দাবি করেছে, মেয়ের সঙ্গে তাঁর বয়ান মিলছে না। এবার ফেঁসে যাচ্ছেন অনুব্রত!

Anubrata Mondal: মেয়েকে গ্রেফতার করা অন্যায়, এবার মুখ খুললেন বাবা অনুব্রত

গরু পাচার মামলায় গত বছরেই বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। তার ঠিক কয়েক মাসের মধ্যেই এবার অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। আদালতের নির্দেশে দুই জনেই এই মুহুর্তে তিহাড় জেলে বন্দি। মেয়ের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, মেয়েকে গ্রেফতার করা অন্যায়।

Trending Now