গরু পাচার মামলায় বিরাট পদক্ষেপ ইডির। এবার অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার দিল্লিতে থেকে উপস্থিত হয়েছে ৩ জনের প্রতিনিধি দল। সূত্রের খবর, ৪ পাতার প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছে ইডির আধিকারিক। প্রায় ২ ঘন্টার ওপর সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, অনুব্রত কন্যা সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে বিস্ফোরক তথ্য পেয়েছিল সিবিআই। সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিল অনুব্রত মণ্ডলের জেতা লটারির টিকিট। এর আগে অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা চারটি লটারির টিকিট জিতেছিল বলে জানতে পেরেছিল সিবিআই। এবার কেষ্ট কন্যার অ্যাকাউন্টে আরও একটি লটারির টাকা।
বুধবারের পর বৃহস্পতিবারেও ফের ইডির দফতরে কেষ্ট কন্যা। গরু পাচার মামলায় তাঁর থেকে একাধিক তথ্য সংগ্রহ করতে চায় ইডি। সেইসঙ্গে ডেকে পাঠানো হয়েছে রাজীব ভট্টাচার্য এবং মনীশ কোঠারিকেও। অনুব্রত ঘনিষ্ঠদের এই তলবের মাঝেই চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করে বসলেন বীরভূমের অন্যতম দোর্দণ্ডপ্রতাপ নেতা কাজল সেখ।
গরু পাচার মামলায় ইডির তলবে দিল্লিতে হাজির হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। কোথা থেকে এল অনুব্রত কন্যার কোটি টাকা? তা জানতেই আজ দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে তাঁকে। সেইমতো দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা। সূত্রের খবর, প্রথমে সুকন্যাকে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।