Anubrata Mondal: সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি, দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় বিরাট পদক্ষেপ ইডির। এবার অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার দিল্লিতে থেকে উপস্থিত হয়েছে ৩ জনের প্রতিনিধি দল। সূত্রের খবর, ৪ পাতার প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছে ইডির আধিকারিক। প্রায় ২ ঘন্টার ওপর সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, অনুব্রত কন্যা সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি।

আরও পড়ুনঃ Calcutta High Court: কমিশন ভেঙে দেওয়া হোক, শিক্ষক নিয়োগ মামলায় নজিরবিহীন নির্দেশ

উল্লেখ্য, এর আগে ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তে নেমে বিপুল আর্থিক নয়ছয়ের হদিশ পেয়েছিল তদন্তকারী সংস্থা। এরপরেই তদন্তে নামে ইডি। এর আগে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে টানা তিন দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। আজ সুকন্যা মণ্ডলের সেই বয়ানের প্রতিলিপিকে সামনে রেখেই প্রশ্নপত্র তৈরি করেছে ইডির আধিকারিকরা।

সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি, বিরাট পদক্ষেপ 
সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি, বিরাট পদক্ষেপ

সূত্রের খবর, দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে বিশেষভাবে মুখ খুলতে রাজি হননি সুকন্যা। বারবার তিনি বলেছেন কোটি কোটি টাকার বিষয়ে অবগত রয়েছেন তাঁর বাবা। তাই সেই টাকার সম্পর্কে জানতেই উপস্থিত হয়েছেন ইডির আধিকারিকরা। সকাল ১১ টা থেকে ২ ঘন্টার বেশী সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ।

সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি, বিরাট পদক্ষেপ 

সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি, বিরাট পদক্ষেপ 
সুকন্যার বয়ানকে হাতিয়ার করেছে ইডি, বিরাট পদক্ষেপ

ইডি সূত্রে খবর, ৪ পাতার প্রশ্ন সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ। মূলত অনুব্রতর টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ কোটি কোটি টাকা জমা পড়া এবং টাকার উৎস সম্পর্কে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কাছে জানতে চাওয়া হচ্ছে। ইডি সূত্রে খবর, অনুব্রত অসহযোগিতা করলে, আদালতে সেই তথ্য জানিয়ে নিজেদের হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানাবে ইডির আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত