Anubrata Mondal: বোলপুরের লটারি সেন্টারে হাজির সিবিআই, ইডি দফতরে অনুব্রত কন্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় তদন্তে নেমে এবার সিবিআইয়ের নজরে বোলপুরের লটারি সেন্টার, গাঙ্গুলি লটারি। বোলপুরের লটারি সেন্টারে হাজির সিবিআই। এর আগে ওই লটারির দোকানের মালিককে তলব করেছিল সিবিআই। অন্যদিকে, আজ ফের ইডি দফতরে হাজিরা দিতে গেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।

আরও পড়ুনঃ Dilip Ghosh on Firhad Hakim: ফিরহাদকে ডেঙ্গু মন্ত্রী বললেন দিলীপ, বিজেপিকে পিছিয়ে দিলেন মন্ত্রী

সিবিআই সূত্রে খবর, চলতি বছরেই এক কোটি টাকার লটারি জিতেছিলেন অনুব্রত মণ্ডল। সেই লটারির নম্বর ধরেই এদিন তদন্ত করতে শুরু করে সিবিআই। শুক্রবার সকালে বীরভূমের সেই লটারির দোকানে উপস্থিত হয়েছেন সিবিআই আধিকারিকরা। সেখানে অনুব্রত মণ্ডলের ওই লটারির টিকিটের নম্বর দিয়ে সমস্ত তথ্য জানতে চেয়েছেন সিবিআই আধিকারিকরা। সমস্ত তথ্য সিবিআইয়ের বোলপুরের অস্থায়ী অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

anubrata mondal 1

এদিন সিবিআই আধিকারিকরা জানতে চান, কারা এই লটারির টিকিট কিনেছিল? অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যরা কিনেছিল? সেটা জানতে চায় সিবিআই। এর পিছনে কালো টাকা সাদা করার কোনও ব্যাপার ছিল কিনা, সবটা জানতে চায় তদন্তকারী অফিসাররা।

বোলপুরের লটারি সেন্টারে হাজির সিবিআই, বিরাট চাপে অনুব্রত  

বোলপুরের লটারি সেন্টারে হাজির সিবিআই, বিরাট চাপে অনুব্রত  
বোলপুরের লটারি সেন্টারে হাজির সিবিআই, বিরাট চাপে অনুব্রত

অন্যদিকে, গত দুই দিন ধরে ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আজ ফের দিল্লিতে ইডির সদর দফতরে উপস্থিত হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আজও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে অনুব্রত কন্যাকে। সিবিআই মূলত জানতে চাইছে, কীভাবে স্কুল শিক্ষিকার চাকরি করে কোটি টাকার মালিক হলেন অনুব্রত কন্যা? গত কয়েক দিন ধরে সদুত্তর না মেলায় ফের তলব করা হয়েছে তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত