Dilip Ghosh on Firhad Hakim: ফিরহাদকে ডেঙ্গু মন্ত্রী বললেন দিলীপ, বিজেপিকে পিছিয়ে দিলেন মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনের পর দিন শহরে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। বিজেপির সেই অভিযানে আটক করা হয় অগ্নিমিত্রা পল সহ বিজেপি অন্যান্য নেতাদের। রাজ্যজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর নিশানায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদকে ডেঙ্গু মন্ত্রী বললেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ Delhi: দিল্লীতে মাত্রাতিরিক্ত দূষণ, বন্ধ হল স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান

শুক্রবার মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, উনি হচ্ছেন ডেঙ্গু মিনিস্টার। ডেঙ্গু চেয়ারম্যান ‌যেদিন থেকে উনি কর্পোরেশনের মেয়র হয়েছেন ডেঙ্গু বেড়েই চলেছে। উনি খালি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন আজকে করোনা চলে গেছে করোনার চেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডেঙ্গুর দ্বারা। ৪০ হাজার লোক সংক্রামিত আরও কতজন সংক্রামিত জানি না। হাসপাতাল না গেলে বোঝা যায় না, এই পরিস্থিতি কেন উনি খালি বিবৃতি দেবেন! কে কি করছে? যারা বিরোধী তারা তাদের কাজ করছে।

1618518129 16nbldilip 3 1 1

অন্যদিকে সুর চড়াতে পিছপা হননি মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, সিপিএম থেকে পিছিয়ে পড়ছে বিজেপি। বিজেপি ও সিপিএম প্রতিযোগিতা করছে। সবটাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হচ্ছে। কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে পড়ছে এই নিয়ে মাথা ঘামাতে চাই না। তাঁর কথায়, শুধুমাত্র কলকাতায় নয়, সারা বিশ্বে বেড়ে চলেছে ডেঙ্গির দাপট।

ফিরহাদকে ডেঙ্গু মন্ত্রী বললেন দিলীপ, শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতার 

ফিরহাদকে ডেঙ্গু মন্ত্রী বললেন দিলীপ, শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতার 
ফিরহাদকে ডেঙ্গু মন্ত্রী বললেন দিলীপ, শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতার

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের যে অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন। অন্যদিকে, গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৯৬ জন। বিগত বছরের তুলনায় এবছরে নতুন রেকর্ড গড়েছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত