Sukanya Mondal: দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় ইডির তলবে দিল্লিতে হাজির হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। কোথা থেকে এল অনুব্রত কন্যার কোটি টাকা? তা জানতেই আজ দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে তাঁকে। সেইমতো দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা। সূত্রের খবর, প্রথমে সুকন্যাকে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুনঃ Atal Bridge: মোরবি ঘটনা থেকে শিক্ষা, অটল সেতু নিয়ে বিরাট সিদ্ধান্ত প্রশাসনের

সূত্রের খবর, এর আগে আদালতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে পেশ করার সময়েই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, গরু পাচার মামলায় সায়গল হোসেন যুক্ত কি না, কীভাবে সে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠল? তা সবটা জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য সায়গল হোসেনের স্ত্রী ও মাকে তলব করা হয়েছে। তলব করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। সকলকেই সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই তালিকা আরও বড় হতে পারে। মুলত, কিভাবে এই ব্যক্তিরা সায়গল হোসেনের কাছ থেকে কোনও টাকা পেয়েছেন কী না, এমনকি কীভাবে তাঁরা লাভবান হয়েছেন? সবটাই জানতে চাওয়া হবে।

দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, তৈরি হয়েছে প্রশ্নমালা 
দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, তৈরি হয়েছে প্রশ্নমালা 

গরু পাচার মামলায় ২৭ তারিখ অনুব্রত কন্যা সুকন্যাকে তলব করেছিল ইডি। কিন্তু সেদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুকন্যা। এরপর আজ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন তিনি। সিবিআই তদন্তের ক্ষেত্রেও যে কথা বারবার উঠে আসছিল, একজন স্কুল শিক্ষিকা হয়ে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন তিনি? সেবিষয়ে আজই জিজ্ঞাসাবাদ করবে ইডি

দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, তৈরি হয়েছে প্রশ্নমালা 

দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, তৈরি হয়েছে প্রশ্নমালা 
দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, তৈরি হয়েছে প্রশ্নমালা 

অন্যদিকে, গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে আবার তলব করা হয়েছে। মূলত মলয় পিটের একটি সংস্থা স্বাধীন ট্রাস্ট বারবার তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, স্বাধীন ট্রাস্টে প্রায় ৯ কোটি টাকা বিভিন্ন সময়ে এসেছে। কোথা থেকে সেই টাকা এল? গরু পাচারের সঙ্গে সেই টাকা যুক্ত রয়েছে কি না? সবটা জানতেই মলয় পিটকে তলব করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত