নজরবন্দি ব্যুরো: গুজরাটের মোরবি সেতু ভাঙার পর এবার আজ সবরমতী নদীর উপরে তৈরি হওয়া অটল ব্রিজে মানুষের ওঠায় নিয়ন্ত্রণ লাগু করা হবে (Restricts Number of Visitors in Atal Bridge)। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আমেদাবাদ পৌরনিগম কর্তৃপক্ষ। সোমবার আমেদাবাদ পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, প্রতি ঘণ্টায় অটল ব্রিজের উপরে ৩ হাজারের বেশি লোককে উঠতে দেওয়া হবে না। আপাতত বাড়তি সতর্কতা হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জেল যাত্রার জন্য প্রস্তুত থাকুন, ব্রাত্যর উদ্দেশ্যে মন্তব্য বামেদের
প্রসঙ্গত, আমেদাবাদে সবরমতী নদীর উপর দিয়ে ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই ফুট ব্রিজ তৈরি করেছে গুজরাত সরকার । এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত 3 হাজার মানুষ একসঙ্গে অটল ব্রিজে উঠতে পারবেন।

২,৬০০ টন লোহার পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই পায়ে হাঁটা বা ফুটওভার ব্রিজ । এই ব্রিজটি সাধারণত ১২ হাজার মানুষের ওজন একবারে নিতে সক্ষম। কিন্তু, রবিবার মোরবিতে যে দুর্ঘটনা ঘটেছে, তার পর সাবধানতা অবলম্বন করতে চাইছে আমেদাবাদ পৌরনিগম কর্তৃপক্ষ।
মোরবি ঘটনা থেকে শিক্ষা, অটল সেতু নিয়ে বিরাট সিদ্ধান্ত প্রশাসনের

গত ২৭ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটির উদ্বোধন করেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিতে সেটির নাম রাখা হয় অটল সেতু। সবরমতীর তীরের পশ্চিম প্রান্তের ‘ফ্লাওয়ার গার্ডেন’ ও নির্মীয়মান শিল্প ও সংস্কৃতি কেন্দ্রকে যুক্ত করে এই অটল ব্রিজ। তবে, এই ব্রিজটি অনেক মজবুত বলে দাবি করেছে সবরমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা।



