১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রতর কন্যা সুকন্যা

Sukanya Mondal: ২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত কন্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৬ মাস পর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গত ১৬ মাস ধরে দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। সেখানেই বন্দি রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলও। বুধবার গরু পাচারের ঘটনায় ইডি যে মামলা দায়ের করেছিল তার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই জামিন পেয়েছেন সুকন্যা।

২০২৩ সালের ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত কন্যা। তারপর থেকেই বন্দি ছিলেন তিহাড় জেলে। দীর্ঘ প্রায় ১৬ মাস জেলে কাটানোর পর দিল্লি হাই কোর্টে নির্দেশে জামিন মঞ্জুর হয় সুকন্যার। এই খবর ছড়িয়ে পড়তেই বীরভূম জেলার তৃণমূল শিবিরে উচ্ছ্বাস। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা সুকন্যার জামিনের খবর শুনে উল্লাস প্রকাশ করেন।

অনুব্রত মণ্ডলের পরিবারের পক্ষ থেকে এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। তৃণমূল সমর্থকরা মনে করছেন, সুকন্যার জামিন দল এবং সংগঠনের জন্য ইতিবাচক সংকেত। বীরভূম জেলা তৃণমূলের মধ্যে অনুব্রত বরাবরই গুরুত্বপূর্ণ এবং দাপুটে নেতা হিসাবে পরিচিত। তাঁর এবং কন্যার গ্রেফতারি নিয়ে শোরগোল হয়।

তেমনই সুকন্যার জামিনে মুক্তি পাওয়ার খবরেও স্থানীয় তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিকে অনুব্রতের জামিনের আর্জি নিয়ে শুনানি রয়েছে আদালতে। সুকন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল-জবাব আগেই শেষ হয়েছিল। এত দিন নির্দেশ আসেনি, সেটাই মঙ্গলবার সম্পূর্ণ হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন