Sukanya Mondal: বিফলে কেষ্টর প্রার্থনা, আরও ২ মাস তিহাড়ে জেলেই থাকবেন সুকন্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিফলে গেল কেষ্টর প্রার্থনা! মেয়ের জামিনের জন্যই বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু সুফল মিলল না। আগামী ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। অর্থাৎ স্বস্তি পেল না কেষ্টর কন্যা সুকন্যা!

আরও পড়ুন: CBSE Results 2023: প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, পাশের হার ৮৭.৩৩ শতাংশ

প্রসঙ্গত, গত শনিবারই জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন কেষ্ট কন্যা সুকন্যা। জামিনের আবেদনের মামলা গৃহীত হয়। আগামী ২৬ মে সুকন্যা মণ্ডলের জামিন মামলায় দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে শুনানি হবে। অন্যদিকে কেষ্ট কন্যার ভোলে ব্যোম রাইস মিল এবং শিব শম্ভু রাইস মিলের নাম ছাড়াও আরও দুটি সংস্থার নাম রয়েছে ইডির চার্জশিটে।

বিফলে কেষ্টর প্রার্থনা, ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজত

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবার-ঘনিষ্ঠদের প্রায় সাড়ে ১১ কোটি নগদ টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অনুব্রতর ঘনিষ্ঠদের কে তলব করে তাঁদের বয়ানের ভিত্তিতে এই চার্জশিট তৈরি করেছে ইডি। সব মিলিয়ে গরুপাচারে অনুব্রতর ভূমিকা কী? সেই দিকেই তদন্ত চালাচ্ছে ইডি।

বিফলে কেষ্টর প্রার্থনা, ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজত

উল্লেখ্য, গরুপাচার পাচার মামলায় তৎপর সিবিআই! এই মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা তথা বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। পাশাপাশি ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে, সুকন্যা মণ্ডল ও কেষ্টর দেহরক্ষী এনামুল হক! সম্প্রতি সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, এই গরুপাচার মামলায় সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে! কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে আসল? কে কে এই টাকার ভাগীদার রয়েছে? কিংবা এই কালো টাকা নিয়ে কীভাবে সাদা হল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা

বিফলে কেষ্টর প্রার্থনা, ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজত

বিফলে কেষ্টর প্রার্থনা, ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত